নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:২৪, ৫ অক্টোবর ২০২১
নৌকার ২ লাখ পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে: ভানু লাল রায় (ভিডিও)
সংবাদ সম্মেলনে ভানু লাল রায়।
উপনির্বাচন নিয়ে সরগরম অবস্থায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা। চেয়ারম্যান পদে উপ-নির্বাচন নিয়ে চলছে জোরালো প্রস্তুতি। উপজেলাজুড়ে দেখা যাচ্ছে নির্বাচনের প্রচার-প্রচারণা। তবে নৌকা মার্কার প্রায় ২ লাখ নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ভানু লাল রায়।
মঙ্গলবার (৫ অক্টোবর) শ্রীমঙ্গলের পানসী রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে প্রায় অর্ধশত সাংবাদিকদের এ কথা জানান ভানু লাল রায়।
তিনি বলেন, চা-বাগান এলাকায় নৌকা মার্কার সমর্থক ও কর্মীদের হুমকি-ধামকি দিচ্ছেন আনারস মার্কার লোকেরা। তিনি গণমাধ্যমকর্মীদের জানান, ইতোমধ্যেই চা বাগান এলাকায় তার ২ লাখ নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে।
ভানু লাল রায় বলেন, মানুষ আজীবন নৌকা মার্কায় ভোট দিয়ে আসছে এবার নৌকা মার্কায় ভোট দিবে। নৌকার ভোটারদের যাতে ভোটকেন্দ্রে যেতে বিরোধীরা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে সেদিকেও লক্ষ্য রাখার জন্য সাংবাদিকদের অনুরোধ জানান তিনি।
ভানু লাল রায়ের সংবাদ সম্মেলনের বিস্তারিত ভিডিওতে-
এর আগে গতকাল মৌলভীবাজার প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এসময় স্বতন্ত্র প্রার্থী আফজল হক ও প্রেমসাগর হাজরা জানান তাদের আশঙ্কা ভোটের আগের রাতেই আওয়ামী লীগের প্রার্থীর দ্বারা ভোটকেন্দ্র দখল হয়ে যাবে।
দুই স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলনের বিস্তারিত নিচের ভিডিওতে-
আইনিউজ/এসডি
এছাড়াও দেখতে পারেন শ্রীমঙ্গলের উপনির্বাচন নিয়ে আইনিউজের ভিডিও-
নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে ভোটাররা আমার দিকে ঝুঁকছে: ভানু লাল রায়
চেয়ারম্যান পদে কোন প্রার্থীকে ভোট দেবেন শ্রীমঙ্গলবাসী?
শ্রীমঙ্গলের পর্যটন উন্নয়নে কাজ করতে চান স্বতন্ত্র প্রার্থী প্রেম সাগরা হাজরা
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























