নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১২:০৬, ৬ অক্টোবর ২০২১
সন্ত্রাস-জঙ্গিবাদ রুখতে মৌলভীবাজারে যুবকদের কর্মশালা
'মুজিবর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান' স্লোগান নিয়ে মৌলভীবাজারে সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধে যুবকদের ভূমিকা- শীর্ষক সচেতনাভূলক কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মৌলভীবাজার যুব প্রশিক্ষন একাডেমির হলরুমে সচেতনামূলক কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।
যুব উন্নয়ন অধিদপ্তরে উপ-পরিচালক মো. আলাউদ্দিনের সভাপতিত্বে এবং যুব প্রশিক্ষক হুমায়ুন কবীরের পরিচালনায় সচেতনামূলক কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, মৌলানা মির্জা শামিম আহমদ, যুব প্রশিক্ষন একাডেমির ডেপুটি প্রোগ্রাম কো-অডিনেটর রোকশানা পারভিন।
সভায় বক্তব্য রাখেন যুব প্রশিক্ষণার্থী তানজিন আক্তার, মো. শহীদুল ইসলাম, পিনাক দে, কমিউিনিটি ডেপোলাপমেন্ট অফিসার মো. আয়ুব আলী প্রমুখ। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ প্রশিক্ষিত যুবদের মধ্যে সনদ বিতরণ করেন।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























