নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১২:৫০, ৬ অক্টোবর ২০২১
মৌলভীবাজারে করোনায় আক্রান্ত ৮ হাজার ১১৬ জন
মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ৪ জন। শনাক্তের হার ৫ শতাংশ। এ নিয়ে মৌলভীবাজারে করোনায় মোট আক্রান্ত ৮ হাজার ১১৬ জন।
বুধবার (৬ অক্টোবর) মৌলভীবাজার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে এমন তথ্য। গত ২৪ ঘণ্টায় ৮০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে, করোনা শনাক্ত হয়েছেন ৪ জন। করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ৫ শতাংশে।
নতুন শনাক্ত ৪ জনের মধ্যে ৩ জন মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের রোগী, বাকি একজন কুলাউড়া উপজেলার। এ পর্যন্ত জেলায় মোট ৮১১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১১ জন। তাদের ৩ জন শ্রীমঙ্গলের, ৮ জন কুলাউড়ার। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ২২৯ জন।
তবে মৌলভীবাজারে নতুন করে কেউ করোনা শনাক্ত হয়ে মৃত্যুবরণ করেননি। মোট মৃত্যুবরণ করেছেন ৭২ জন। এখন পর্যন্ত করোনায় মৌলভীবাজারে মোট ৭২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ২ জন, বড়লেখায় ৫ জন, কমলগঞ্জে ৫ জন, শ্রীমঙ্গলে ১১ জন, জুড়ী ৫ এবং সদর হাসপাতালের ৪০ জন রয়েছেন।
আইনিউজ/এসডি
নৌকা থেকে যে পড়ে যায় সে আর নৌকায় উঠতে পারে না : শ্রীমঙ্গলে নানক
নৌকার প্রার্থী কেন্দ্র দখলের পায়তারা করছেন, আশঙ্কা শ্রীমঙ্গলের স্বতন্ত্র প্রার্থীদের
কারচুপি নয়, নৌকা মার্কাকে বিজয়ী করতে কেন্দ্রে গিয়ে ভোট দিতে বললেন ভানু লাল রায়
মহানবীর ব্যঙ্গচিত্র আঁকা সেই কার্টুনিস্ট মারা গেলেন যেভাবে
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























