কুলাউড়া প্রতিনিধি
আপডেট: ২৩:৪৭, ৬ অক্টোবর ২০২১
কুলাউড়ায় করোনার ২৫ ডোজ টিকা নষ্ট
গাফিলতি স্বীকার করা কর্মকর্তার অধীনস্থদের দিয়ে তদন্ত কমিটি
করোনা টিকা। ফাইল ছবি
কুলাউড়া উপজেলায় স্বাস্থ্য বিভাগের গাফিলতিতে ২৫ ডোজ টিকা নষ্ট হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনার দায় স্বীকার করা কর্মকর্তার অধীনস্থদের দিয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
গত সোমবার ২৫ ডোজ টিকা নষ্ট হওয়ার বিষয়টি জানাজানির হওয়ার পর ওই দিন রাতে পৌর শহরের ৪ নং ওয়ার্ডে আরও ২৫ ডোজ নষ্ট টিকা উদ্ধারের খবর পাওয়া যায়। তবে উপজেলা স্বাস্থ্য বিভাগ আরও ২৫ ডোজ নষ্টটিকা উদ্ধারের ঘটনাটি স্বীকার করেনি।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফেরদৌস আক্তার বলেন, ২৫ ডোজ টিকা নষ্ট হওয়ার ঘটনায় সোমবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. জাকির হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যরা হচ্ছেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নাজমুস সিয়াম রাফি ও স্যানিটারি ইন্সপেক্টর মো. জসিম উদ্দিন।
২৫ ডোজ টিকা নষ্টের বিষয়টি সত্যতা নিশ্চিত করে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তানভীরআহমদ শাওন বলেন, গত ২৮ সেপ্টেম্বর আমার ওয়ার্ডের একটি স্কুলে টিকাকেন্দ্র ছিল। পরে স্কুল খুলে যাওয়াতে আমার বাসায় অস্থায়ী কেন্দ্র করা হয়। টিকা প্রদান শেষে পরের দিন বিকেলে একটি টিকার বক্সে পাঁচটি ভায়েলে(২৫ ডোজ) টিকাসহ কিছু সরঞ্জামাদি দেখতে পাই। পরে সেগুলো পৌরসভার মেয়রকে জানাই। তিনি বিষয়টি স্বাস্থ্য বিভাগকে জানিয়েছেন। তাঁরা সেটি উদ্ধার করে নিয়েছেন শুনেছি।
মৌলভীবাজার জেলার সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ বলেন, ‘ওই ঘটনায় টিকা বহনকারী পোর্টারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া বিষয়টি খতিয়ে দেখতে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে মঙ্গলবার আলাদা একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।’
৪ নং ওয়ার্ড থেকে সোমবার আরও ২৫ ডোজ নষ্ট টিকা উদ্ধারের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, খোঁজ নিচ্ছি। তদন্তপূর্বক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইনিউজ/এস আলম সুমন/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























