মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২৩:৩৯, ৬ অক্টোবর ২০২১
মৌলভীবাজারে নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন
মৌলভীবাজার নারী উন্নয়ন ফোরাম উদ্যোগে তিনদিন ব্যাপী উদ্যোক্তা মেলা আয়োজন করা হয়েছে।
বুধবার(৬ অক্টোবর) দুপুরে পৌর জনমিলন কেন্দ্রে এই উদ্যোক্তা মেলার উদ্বোধন করেন পৌর মেয়র ফজলুর রহমান।
কালার্স ওয়েডিং ম্যাজেন্ট এন্ড ইভেন্ট প্লানার সহযোগিতায় ও মিতা ভূঁইয়ার আয়োজনে ৬, ৭ ও ৮ অক্টোবর চলবে এই মেলা। প্রতিদিন সকাল ১০ থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

আয়োজক মিতা ভূঁইয়া বলেন, নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলা থাকবে ৮ অক্টোবর পর্যন্ত। এখানে সকল ধরণের পণ্য পাওয়া যাবে। সকল উদ্যোক্তাদের পণ্য ডিসপ্লে করা হয়েছে। এখানে সবাই আসবেন, দেখবেন আমাদের স্থানীয় উদ্যোক্তাদের সহযোগিতা করবেন।
ঢাকা থেকে স্টল নিয়ে আসা ইকে ফ্যাশনের মালিক ইতি আনাম বলেন, এর আগেও মৌলভীবাজারে মেলা করেছি, খুব ভালো ছিল। এবারও এসেছি। সামনে পূজা, আশা করছি ভালো বেচাকেনা হবে।
মেলায় ২৫টি স্টলে বিভিন্ন ধরনের পোশাক, নকশী শাড়ী, ট্রেডিশনাল শাড়ী, জুয়েলারী, কুর্তি, অনলাইন বুটিক্স, ওয়ানপিস, টু পিস, ত্রি পিস, কসমেটিক্স, বিউটি প্রোডাক্টস, জুতা, লেডিস ব্যাগ, হিজাব, লেদার প্রোডাক্টস, বোরকা, ঘর সাজানোর জিনিসসহ নানা পণ্য পাওয়া যাবে।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























