ঢাকা, বৃহস্পতিবার ০৯ জুলাই ২০২৬,   আষাঢ় ২৫ ১৪৩৩

নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল

প্রকাশিত: ১৪:৪৬, ৭ অক্টোবর ২০২১
আপডেট: ১৫:৫৪, ৭ অক্টোবর ২০২১

শ্রীমঙ্গল উপজেলা উপনির্বাচনে পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা (ভিডিও)

উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। শেষ হবে বিকেল ৪ টায়। ভোটার উপস্থিতি কম থাকলেও কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।

এ বিষয়ে মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান আইনিউজকে বলেন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপনির্বাচন উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে আমরা একযোগে কাজ করছি। 

বিস্তারিত ভিডিওতে...  

প্রসঙ্গত, শ্রীমঙ্গল উপজেলার একটি পৌরসভা ছাড়াও ৯টি ইউনিয়নের মোট ৮০টি ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন ২ লাখ ৩৩ হাজার ৯১৬ জন ভোটার। এদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ লাখ ১৮ হাজার ১৯৫ জন এবং নারী ভোটার রয়েছেন ১ লাখ ১৫ হাজার ৭২১ জন।

শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামীলীগের ভানু লাল রায়, চা শ্রমিক সন্তান ও উপজেলা শ্রমিকলীগের নেতা প্রেম সাগর হাজরা (আনারস প্রতীক), কৃষকলীগের সভাপতি আফজাল হক (ঘোড়া প্রতীক) এবং জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে মিজানুর রব প্রতিদ্বন্দ্বীতা করছেন।

গত ২১শে মে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের টানা ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান রনধীর কুমার দেবের মৃত্যুতে পদটি শূন্য হয়ে যায়। পরবর্তীতে নির্বাচন কমিশনে শূন্য পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়