ঢাকা, বৃহস্পতিবার   ১৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৩:৫৫, ৩১ জানুয়ারি ২০২২

মৌলভীবাজারে আরও ৮১ জনের করোনা শনাক্ত

মৌলভীবাজারে আরও ৮১ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ২৮ দশমিক ৬ শতাংশ। সোমবার সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের ২৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ৮১ জনের ফল পজিটিভ আসে। ফলে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৪৪৫ জনে।

নতুন শনাক্তের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নমুনা প্রদানকারী ১৮ জন, শ্রীমঙ্গলে ১৭ জন, কুলাউড়ায় ২২ জন, সদরে ২ জন, কমলগঞ্জে ৩ জন, বড়লেখায় ১০ জন, রাজনগরে ৪ জন এবং জুড়ীতে ৫ জন রয়েছেন।  

আরও পড়ুন- বড়লেখায় চাচার মৃত্যুর শোকে কাঁদতে কাঁদতে মারা গেলেন ভাতিজিও

শনাক্তের পাশাপাশি মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ জন। এর মধ্যে শ্রীমঙ্গলে ৩ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ১ জন। এতে করে জেলায় করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৫৪৯ জন।

২৪ ঘণ্টায় হাসপাতালে ২ জন করোনা রোগী ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রোগী রয়েছেন ১৯ জন। করোনা সংক্রমিত হয়ে হাসপাতাল ছাড়াও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৬৯৭ জন।  

মৌলভীবাজারে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে ৭২ জন মারা গেছেন। এদের মধ্যে ২৪ জন বাড়িতে এবং ৪৮ জন হাসপাতালে মৃত্যুবরণ করেন। 

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

মানসিক চাপ কমাবেন যেভাবে

চিনির কারণে প্রতিবছর সাড়ে তিন কোটি মানুষের মৃত্যু ঘটে

বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়