নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১৭:৪৪, ৩১ জানুয়ারি ২০২২
ইউএনও সাবরীনার তৎপরতায় অগ্নিকাণ্ড থেকে বাঁচলো বাড়িটি (ভিডিও)
আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিস ইউনিট
মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরীনা রহমানের তড়িত তৎপরতায় বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেলো মৌলভীবাজার শহরতলির জগন্নাথপুর এলাকার একটি বাড়ি। সোমবার (৩১ জানুয়ারি) দুপরের পর এ ঘটনাটি ঘটে।
মৌলভীবাজার ফায়ার সার্ভিস ইউনিটের ফায়ার ফাইটার সাকিন হোসেন জানান, সোমবার দুপুরের পর জগন্নাথপুর এলাকার ইলিয়াস হোসেনের বাড়ি সংলগ্ন খড়ের গাদায় আগুন লাগে। এ সময় সদর উপজেলার ইউএনও সাবরীনা রহমান ফোন দেন। ফায়ার সার্ভিস ইউনিট তাঁর সাথে ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই বাড়ির ঘরের পাশেই খড়ের গাদা। তড়িৎ পদক্ষেপ না নিলে পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়তো। বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছে বাড়িটি।

ইউএনও সাবরীনা রহমান বলেন, ‘লাঞ্চের জন্য বাসায় যাচ্ছিলাম। পথে ফোন পেলাম। আগুন লেগেছে। গাড়ি ঘুরিয়ে ফায়ার সার্ভিসের অফিস থেকে ফায়ার ফাইটারদের সাথে নিয়ে স্পটে যাই। শুকনো খড়ের পালায় আগুন। ঢুকে গেছে নিচ পর্যন্ত। নিয়ন্ত্রণে আনা গেছে আগুন। ধন্যবাদ ফায়ার সার্ভিস সদস্যদের।

ইউএনও বলেন, সমস্যা হলো রাস্তা এত অপ্রশস্ত যে ফায়ার সার্ভিসের বড় গাড়িটা ঢুকতেই পারল না। ভাগ্য ভালো পাশেই পুকুর ছিল।
তবে ইউএনও শঙ্কা প্রকাশ করে বলেন- যেভাবে জলাশয় ভরাট শুরু হয়েছে, ভবিষ্যতে কী হবে?
আইনিউজ ভিডিও
যান চলাচলের জন্য খুলছে সাইফুর রহমান রোড
মানসিক চাপ কমাবেন যেভাবে
চিনির কারণে প্রতিবছর সাড়ে তিন কোটি মানুষের মৃত্যু ঘটে
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























