সিলেট প্রতিনিধি
সিলেটে যুবককে কুপিয়ে হত্যা
সিলেটের কানাইঘাটে ফরিদ উদ্দিন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।সোমবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের বড়খেওড় গ্রামের এফআইবিডিবি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।
নিহত ফরিদ উদ্দিন উপজেলার খাসাড়ীপাড়া গ্রামের রফিক উদ্দিনের ছেলে।
কানাইঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন- গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল চৌধুরী মারা গেছেন
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদ উদ্দিন তার ভায়রা শাহিন আহমেদের সঙ্গে মোটরসাইকেলযোগে স্থানীয় বড়খেওড় এফআইবিডিবি স্কুলের সামনে আসেন। এ সময় সেখানে আগে থেকেই ওঁৎ পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে ফরিদ উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তরা ফরিদ উদ্দিনের দুই পা ও হাত অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে। এতে প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ফরিদ উদ্দিনের সঙ্গে থাকা তার ভায়রা শাহীন আহমদও গুরুতর আহত হন।
আরও পড়ুন- সিলেটের নতুন জেলা প্রশাসক মো. মজিবর রহমান
কানাইঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। ঘটনাটি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। এ ঘটনায় যেই জড়িত থাকুক তাকে আইনের আওতায় আনা হবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট
যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা
সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























