সিলেট প্রতিনিধি
ভাষার মাস ফেব্রুয়ারিকে বরণ করলেন সিলেটবাসী
‘আমার ভাই এর রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’- রক্তে রাঙানো সেই ফেব্রুয়ারি মাসের শুরু হলো আজ থেকে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) থেকে ধ্বনিত হবে সেই অমর সংগীতের অমিয় বাণী। বাঙালি জাতি পুরো মাস জুড়ে ভালোবাসা জানাবে ভাষা শহীদদের প্রতি। তাইতো ভাষার মাস ফেব্রুয়ারিকে বরণ করলেন সিলেটবাসী।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সম্মিলিত নাট্য পরিষদের আয়োজনে ১৯৫২, ১৯৭১ ও বাংলা বর্ণ লেখা প্ল্যাকার্ড নিয়ে ফেব্রুয়ারিকে বরণ করতে উপস্থিত হন সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ। তবে এ বছর বর্ণমালা মিছিল অনুষ্ঠিত হয় নি।
সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের সঞ্চালনায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন- সাবরেজিস্ট্রি অফিস স্থানান্তরের পায়তারা, রাজনগরে ক্ষোভে ফুঁসছেন ব্যবসায়ীরা
সমাবেশে বক্তারা বলেন, সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট বিগত ৩৭ বছর ধরে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে নাট্য ও সাংস্কৃতিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ভাষার মাসকে বরণ করতে বর্ণমালার মিছিলটি তাদের নাট্য ও সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম কর্মসূচি। ভাষা আন্দোলনের আদর্শ ও চেতনায় তরুণ ও নতুন প্রজন্মকে ছড়িয়ে দিতে নাট্য পরিষদ অঙ্গীকার পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।
বক্তারা আরও বলেন, ভাষার মাসকে বরণের মাধ্যমে তরুণ প্রজন্ম যেন বাঙালির ইতিহাস-ঐতিহ্যকে লালন করে মাতৃভাষার মর্যাদা রক্ষায় কাজ করে। অনুষ্ঠানে ভাষা আন্দোলনের সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। বক্তারা স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় সকল অপসংস্কৃতি ও অন্যায়ের বিরুদ্ধে বায়ান্ন-একাত্তরের চেতনায় কাজ করার অঙ্গীকারের কথা ব্যক্ত করেন।
আয়োজক সংগঠন সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু বলেন, এটি বর্ণমালার মিছিলের ৯ম আয়োজন। আমরা প্রতিবছর এই আয়োজনটি করি মূলত দু’টি উদ্দেশ্যে। একটি হলো মহান ভাষা শহীদদের স্মরণ করা এবং অন্যটি হল নতুন প্রজন্মের সামনে আমাদের মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
মৌলভীবাজারে মশার `কামান`
গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি
ঘোড়দৌড় : সিলেট বিভাগের সব তেজি ঘোড়া এসেছিল এই মাঠে
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























