নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারে নিরাপদ খাদ্য নিশ্চিতের প্রতিশ্রুতি
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে খাদ্যের নিরাপদতা শীর্ষক আলোচনা সভা
সুস্বাস্থ্যের মূলনীতি, নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যবিধি- এই স্লোগান ও প্রতিশ্রুতি নিয়ে মৌলভীবাজারে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার (২ ফেব্রুয়ারি) মৌলভীবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে খাদ্যের নিরাপদতা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া সুলতানার সভাপতিত্বে এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদের সঞ্চালনায় এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, হোটেল ও বেকারি মালিক এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য রাখেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ শামসুল আরেফিন। বক্তারা বলেন নিরাপদ খাদ্য প্রতিটি নাগরিকের অধিকার। আর এই অধিকার বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধিসহ খাদ্যের উৎপাদন থেকে আহার গ্রহণ পযন্ত প্রতিটি ধাপ নিরাপদ করতে হবে। সবাইকে সমন্বিতভাবে সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে নিরাপদ খাদ্য আইন মেনে কাজ করতে হবে।
এ সময় খাদ্য উৎপাদক ও ব্যবসায়ীরা নিরাপদ খাদ্য নিশ্চিতের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
আইনিউজ/এমজিএম
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























