ঢাকা, বৃহস্পতিবার   ১৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৫:১২, ৫ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ১৫:৪৯, ৫ ফেব্রুয়ারি ২০২২

সুশাসন বাস্তবায়নে মৌলভীবাজারে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (নিমকো)-এর উদ্যোগে মৌলভীবাজারে শুরু হয়েছে ‘সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ’ শীর্ষক দুইদিনব্যাপী অনলাইন কর্মশালা। 

জুম অ্যাপে এই কর্মশালায় মৌলভীবাজার জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। 

আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট-এর মহাপরিচালক শাহিন ইসলামের সভাপতিত্বে ও পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) নজরুল ইসলামের সঞ্চালনায় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মিজান উল আলম। মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের পক্ষে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা।

আরও পড়ুন- অতি বায়ু দূষণে রেডজোনে মৌলভীবাজার জেলা

শুদ্ধাচার বিষয়ে প্রশিক্ষক ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মিজ আয়েশা আক্তার। শুদ্ধাচার কী? ও কেন, শুদ্ধাচারের দৃষ্টান্ত এবং শুদ্ধাচারের পূর্ণ বাস্তবায়ন ও সুফল অর্জনে সাংবাদিকদের ভূমিকা বিষয়ে তিনি আলোচনা করেন।  

সেবা প্রদান প্রতিশ্রুতি কী, এতে কী থাকে। এর বাস্তবায়নে পূর্ণ সুফল অর্জনে সাংবাদিকরা কী করছেন। এ ব্যাপারে সাংবাদিকদের করণীয় বিষয়ে প্রশিক্ষক ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব শাফায়াত মাহবুব চৌধুরী। 

আরও পড়ুন- মৌলভীবাজার সীমান্তে ভারত-বাংলাদেশের এক বাজার

অভিযোগ প্রতিকার ব্যবস্থা কী। কী কী বিষয়ে এবং কিভাবে অভিযোগ করা যায়। এ বিষয়ে প্রশিক্ষক ছিলেন উপসচিব মো. মখলেছুর রহমান।

মৌলভীবাজারের সাংবাদিকেরা কর্মশালায় প্রাণবন্ত আলোচনা করেন।

আইনিউজ ভিডিও

এক হাটে বাজার করবে বাংলাদেশ ও ভারতের মানুষ

মাসজুড়ে জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২২

ইউএনও সাবরিনার তৎপরতায় অগ্নিকাণ্ড থেকে বাঁচলো বাড়িটি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়