মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৪:৫৫, ৬ ফেব্রুয়ারি ২০২২
হাওরের শীতার্ত মানুষের মাঝে বোরহান উদ্দিন সোসাইটির কম্বল বিতরণ
শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজারের আয়োজনে সংগঠনের পৃষ্ঠপোষক অগ্রণী ব্যাংক লিমিটেডের এমডি ও সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম এর সহযোগিতায় হাওরাঞ্চলের শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (৫ ফেব্রুয়ারি) মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের কাদিপুর গ্রামের কাউয়াদিঘি হাওর এলাকায় শ্রমজীবী ১০০ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্টাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, মহাসচিব মিজানুর রহমান রাসেল, নির্বাহী পরিচালক শেখ তোফায়েল আহমদ, আবুল মাসুম রনি, শেখ মোহাম্মদ মারুফ, দাফন কাফন ও সৎকার টিমের টিম মেম্বার মারুফ আহমদ খান পাবেল, নাঈম আহমেদ সানি, জাকির হোসেন প্রমুখ।

সুবিধা বঞ্চিত ওইসব শ্রমজীবী মানুষ এই কম্বলগুলো পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। তারা বলেন, আমাদের এলাকায় বেশিরভাগ মানুষই গরীব-অসহায় সেকারণে আমরা কোনো ধরণের সহযোগিতা পাইনি। আপনারা আজকে আমাদেরকে এই সহযোগিতা করায় এই সংগঠনের প্রতি আমরা কৃতজ্ঞ। মহান স্রষ্টা আপনাদের ভালো করুন।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
কৃষক হালচাষ করে, উৎসবে মেতে পেছনে পেছনে ঘুরে বেড়ায় ফিঙে পাখির দল
মাসজুড়ে জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২২
ইউএনও সাবরিনার তৎপরতায় অগ্নিকাণ্ড থেকে বাঁচলো বাড়িটি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























