ঢাকা, বৃহস্পতিবার   ১৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৬:১৭, ৬ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ১৬:১৮, ৬ ফেব্রুয়ারি ২০২২

মৌলভীবাজারে শুদ্ধাচার ও সুশাসন বিষয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

সুশাসন- শুদ্ধাচার, তথ্য অধিকার, সেবা প্রদান প্রতিশ্রুতি ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ে মৌলভীবাজারে আজ রোববার (৬ ফেব্রুয়ারি) শেষ হয়েছে সাংবাদিকদের দুইদিনব্যাপী অনলাইন কর্মশালা। মন্ত্রিপরিষদ বিভাগের পিফরডি প্রকল্পের  সহযোগিতায় এর আয়োজন করে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট।

‘সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ’ শীর্ষক এ কর্মশালায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট-এর পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট-এর অতিরিক্ত মহাপরিচালক ফাযজুল হক।

বিশেষ অতিথি ছিলেন প্ল্যাটফর্মস ফর ডায়ালগের (পি-ফর-ডি) টিম লিডার মি. আর্সেন স্টেফেনিয়ন, মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা।

সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আকমল হোসেন নিপু, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, মৌলভীবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বকশি মিছবাউর রহমান প্রমুখ। 

জুম অ্যাপে এই কর্মশালায় মৌলভীবাজার জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। 

আজ সমাপনী দিনে প্রশিক্ষক হিসেবে ছিলেন চ্যানেল আই-এর সিনিয়র নিউজ ইডিটর মাসরুর জামান ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট-এর পরিচালক মো. জাহিদুল ইসলাম।

কর্মশালায় মুলত সুশাসন প্রতিষ্ঠায় জবাবদিহিতার ৫টি টুলস জাতীয় শুদ্ধাচার কৌশল (এনআইএস), তথ্য অধিকার (আরটিআই), সেবা প্রদান প্রতিশ্রুতি (সিটিজেন চার্টার), অভিযোগ প্রতিকার ব্যবস্থা (জিআরএস) ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

কর্মশালা শেষে মৌলভীবাজারের সাংবাদিকেরা গভীর ও অনুসন্ধানী রিপোর্টিংয়ের জন্য নিয়মিত প্রশিক্ষণের তাগাদা অনুভব করেন।

কর্মশালায় প্রশিক্ষকরা বলেন, সাংবাদিকরা শুদ্ধাচার, তথ্য অধিকার, সিটিজেন চার্টার, সেবা প্রদান প্রতিশ্রুতি, অভিযোগ প্রতিকার ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষযে অনুসন্ধানী, ব্যাখ্যামূলক ও গভীর রিপোর্ট করলে দুর্নীতি অনেকখানি কমে আসবে। সুশাসন, স্বচ্ছতা ও শুদ্ধতা নিশ্চিত হবে।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও

এক হাটে বাজার করবে বাংলাদেশ ও ভারতের মানুষ

মাসজুড়ে জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২২

ইউএনও সাবরিনার তৎপরতায় অগ্নিকাণ্ড থেকে বাঁচলো বাড়িটি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়