ঢাকা, সোমবার ০৬ জুলাই ২০২৬,   আষাঢ় ২২ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১৯, ৭ ফেব্রুয়ারি ২০২২

সপ্তম ধাপে সিলেট বিভাগের ৮ ইউপিতে চলছে ভোট

সপ্তম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেট বিভাগের ৮ ইউপিতে ভোট চলছে। কড়া নিরাপত্তার মধ্যে। সোমবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪ টা পর্যন্ত। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এসব ইউপিতে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৮ হাজার ২৬০ জন। 

সপ্তম ধাপের নির্বাচনে সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়ন এবং সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর, শ্রীপুর দক্ষিণ, বড়দল উত্তর, বড়দল দক্ষিণ, বাদাঘাট, তাহিরপুর সদর ও বালিজুরি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন জানান, আমাদের প্রস্তুতি খুবই ভালো। তিন স্তরের নিরাপত্তায় আজ শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হবে। সবকটি ভোটকেন্দ্রে গতকাল রোববার ও আজ সোমবার সকালে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো হয়েছে। সুনামগঞ্জের কিছু দুর্গম এলাকা ছাড়া সবকেন্দ্র সকালে ব্যালট পেপার পৌঁছান হয়েছে। দুর্গম এলাকায় রাতে ব্যালট পেপার পাঠানো হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

সুনামগঞ্জ নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এ উপজেলার সাতটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪২ হাজার ৫৮৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭২ হাজার ১২৭ জন এবং নারী ভোটার ৭০ হাজার ৪৫৮ জন। ইউনিয়নগুলোর মোট ৭১টি কেন্দ্রে এক সঙ্গে ভোট গ্রহণ চলছে। নির্বাচনে ৪ জন রিটার্নিং ৭১ জন প্রিসাইডিং এবং ৮১০ জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। সাত ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৪ জন, সাধারণ সদস্য পদে ২৯৩ জন এবং নারী সদস্য পদে ১০০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া সিলেট উপজেলার নিজপাট ইউনিয়নের নির্বাচনে সর্বমোট ৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারমধ্যে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন এবং সাধারণ সদস্য পদে ৫৭ জন প্রার্থী অংশ নিয়েছেন।

৯টি কেন্দ্রে ৭২টি কক্ষে ২১ হাজার ৬ শত ৭৪ জন ভোটাধিকার প্রয়োগ করবে। তারমধ্যে ১২ হাজার ৩ শত ৩৮ জন পুরুষ এবং ৯ হাজার ৬ শত ৩৬ জন মহিলা।

ঘোষিত তফসিল অনুযায়ী, শেষ ধাপের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিলো ১২ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই হবে ১৫ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২৩ জানুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে সোমবার (৭ ফেব্রুয়ারি)।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও

ওমিক্রন ঠেকাতে মাস্ক বিতরণে মাঠে ডিসি ও মেয়র 

ঘোড়দৌড় : সিলেট বিভাগের সব তেজি ঘোড়া এসেছিল এই মাঠে

গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ