নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে শিশুকে শ্বাসরোধে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা
শিশুটির মা নাজনিন আক্তার।
মাত্র ১৭ মাস বয়সী শিশু সাবিহা। আর সেই শিশুকেই পারিবারিক কলহের জেরে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে। শিশুটির মা নাজনিন আক্তারের (২৮) বিরুদ্ধে এ নিয়ে মামলা দায়ের করা হয়েছে। শিশুটিকে হত্যায় মায়ের বিরুদ্ধে মামলা করেছেন শিশুটির বাবা সাব্বির হোসেন।
বুধবার (৯ ফেব্রুয়ারি) রাতে সিলেট মহানগর পুলিশের শাহপরান থানায় এই হত্যা মামলা দায়ের করা হয়। অভিযুক্ত নাজনিন আক্তার পুলিশের কাছে অভিযোগের সত্যতা স্বীকার করে নিয়েছেন।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান গণমাধ্যমকে জানান, নিহত শিশুটির মা নাজনিন আক্তার পুলিশের হেফাজতে রয়েছেন।
তিনি বলেন, শিশুর মাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। তাকে ১৬৪ ধারায় জবানবন্দী দেওয়ার জন্য আমারা আদালতে তুলছি।
এই মামলায় গ্রেপ্তার নাজনিন আক্তার সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ বাদেপাশা ইউনিয়নের কালিকৃষ্ণপুর গ্রামের মো. জিয়া উদ্দিনের মেয়ে। তিনি সিলেটের স্কলার্সহোম স্কুল এন্ড কলেজের শিক্ষিকা।
তাঁর বিরুদ্ধে অভিযোগ, বুধবার সকালে সিলেট নগরের শাহপরান এলাকায় নাজনিন নিজের গর্ভে ধরা ১৭ মাস বয়সী সন্তানকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন।
মেয়ের কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে আসেন। গতকাল বিকেলে হাসপাতাল থেকে নাজমিনকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে আসে পুলিশ। একই সময় নাজমিনের স্বামী সাব্বির হোসেনকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।
অভিযুক্ত নাজনিন আক্তার পুলিশের কাছে হত্যার ব্যাপারটি স্বীকার করেছেন। স্বামীর সাথে বিরোধের জেরে মেয়েকে বালিশ চাপা দিয়ে হত্যা করেন তিনি।
জানা যায়, সিলেটের দক্ষিণ সুরমার গোলাপগঞ্জ এলাকার নাজনিনের সাথে দক্ষিণ সুরমার বদলি এলাকার সাব্বির হোসেনের বিয়ে হয় ২০১৫ সালে। বিয়ের পর থেকে তারা শাহপরান এলাকায় থাকেন। নাজনিনের স্বামী কাতার প্রবাসী।
এর আগেও একটি বিয়ে হয়েছিল নাজনিনের। সেই সংসারে তার একটি সন্তান রয়েছে। এদিকে পারিবারিক কলহের জেরে সাবিহাকে গলা টিপে তার মা নাজমিন হত্যা করেন জানিয়েছে পুলিশ।
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও
ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট
যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা
সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























