ঢাকা, সোমবার ০৬ জুলাই ২০২৬,   আষাঢ় ২২ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৭, ১০ ফেব্রুয়ারি ২০২২

সিলেটে তরুণীর আত্মহত্যা

সিলেটে মারজানা আক্তার চৌধুরী লিজা (২৮) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। বুধবার রাত সোয়া ১০টার দিকে নগরীর ইলেকট্রিক সাপ্লাই কলবাখানি-৫৪ নম্বর বাসার ৪র্থ তলায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই বাসায় লিজা তার পরিবারের সাথে ভাড়া থাকতেন। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার মাইজগ্রামের মৃত বজলুল হক চৌধুরীর মেয়ে।

আরও পড়ুন- দেশের সাত বিভাগে ছড়িয়েছে ওমিক্রন

পুলিশ জানায়, বুধবার রাত সোয়া ১০টার দিকে মারজানা আক্তার চৌধুরী লিজা নিজ ঘরে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে তাকে নিচে নামিয়ে আনেন। পরে সাথে সাথে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত উপ কমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়না তদন্তের জন্য মরদেহ ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

কৃষক ও ফিঙে পাখির বন্ধুত্ব (ভিডিও)

পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ 

হাতির আক্রমণে হাতি হত্যা মামলার আসামির মৃত্যু 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ