ঢাকা, বুধবার   ১৫ এপ্রিল ২০২৬,   বৈশাখ ২ ১৪৩৩

কামরুল হাসান, মৌলভীবাজার

প্রকাশিত: ২১:৩৫, ১১ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ০০:১৮, ১২ ফেব্রুয়ারি ২০২২

ফেসবুকে পোস্ট দিয়ে বাচ্চা পালক দিতে চায় পরিবার

বাচ্চাকে পালক দিতে পোস্ট, শিশুর প্রতীকী ছবি।

বাচ্চাকে পালক দিতে পোস্ট, শিশুর প্রতীকী ছবি।

শিশুর জন্মের পর যেখানে তাঁর আদরযত্নে পরিবারের দিন কাটার কথা, সেখানে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহার করে শিশুটির জন্য খুঁজতে হচ্ছে নতুন একটি পরিবার। শিশুটিকে ওই পরিবারে বড় হতে দেওয়া বা পালক দেওয়া হবে। ঘটনাটি মৌলভীবাজারের।

দুই মাস বয়সী কন্যাসন্তান, নাম আরিফা। দরিদ্র সিরাজ মিয়ার প্রথম সন্তান। কিন্তু আরিফার জন্মের পরেই তাঁর মা মানসিকভাবে অসুস্থ হয়ে পরেন। বাবা সিরাজ মিয়া পেশায় কৃষক, তিনিও মানসিকভাবে অসুস্থ।

তাই মৌলভীবাজারের রাজনগরের উত্তরভাগ গ্রামের দুই মাসের সন্তান আরিফাকে পালক দিতে চান পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) শিশুসন্তান আরিফাকে পালক দিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন বাচ্চার চাচী শুভরা আক্তার। পোস্টে বলেন-

“আপুরা অকল আপনারার জানামতে কেউ বাচ্চা পালকা নিব নি নিলে জানাইবা ২ মাসর মেয়ে বাচ্চা, মা পাগল এর লাগি বাচ্চা পালকা দিতাম”

বাচ্চার চাচী শুভরা আক্তার আইনিউজকে জানান, আমি ফেসবুকে পোস্ট দিয়েছি যাতে কোনও ফ্যামিলি আগ্রহী থাকলে জানাতে পারে। বাচ্চার মা পাগল। তিনি আগেও মানসিক ভাবে অসুস্থ ছিলেন। পরে কিছুটা সুস্থ হলেও এখন একেবারেই মানসিকভাবে বিকারগ্রস্ত।

তিনি জানান, শিশুসন্তান আরিফার বাবা কৃষিকাজ করেন, গরিব পরিবার। সিরাজ মিয়া নিজেও মানসিক ভাবে অসুস্থ কখন কি করেন ঠিক থাকে না। বাচ্চা দেখার মতো কেউ নাই। 

তিনি বলেন, দুই মাসের বাচ্চা দেখাশুনার জন্য সব সময় একজন একজন মানুষের প্রয়োজন। দুধ ক্রয় করে আনতে হয়। বাচ্চা নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।

আইনিউজ/কামরুল হাসান/এসডি

আইনিউজ ভিডিও

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা

সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়