ঢাকা, মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৩:৫২, ১২ ফেব্রুয়ারি ২০২২

করোনা : মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় শনাক্ত ৯, সুস্থ ৫০

মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় ৫০ জন করোনাকে জয় করেছেন। একই সময়ে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে ৯ জনকে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।  

প্রতিবেদন অনুসারে, গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের ৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ৯ জনের ফল পজিটিভ আসে। শনাক্তের হার ১৫ দশমিক ৫ শতাংশ। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৭৯৯ জনে।

নতুন শনাক্তের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নমুনা প্রদানকারী ৩ জন, কমলগঞ্জে ৩ জন এবং রাজনগরে ৩ জন রয়েছেন।

আরও পড়ুন- নবনিযুক্ত প্রক্টরের অপসারণ চান শাবি শিক্ষার্থীরা 

একই সময়ে সুস্থ হয়েছেন ৫০ জন করোনা রোগী। এদের মধ্যে ১৫ জন কুলাউড়া, ১২ জন শ্রীমঙ্গলের, বড়লেখায় ৮ জন, কমলগঞ্জে ১৫ জন। এতে করে জেলায় করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৮১১ জন।

বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ জন। করোনা সংক্রমিত হয়ে হাসপাতাল ছাড়াও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৮০৩ জন।  

আরও পড়ুন- উচ্চ রক্তচাপ নিয়ে দশ ভুল ধারণা

মৌলভীবাজারে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে ৭২ জন মারা গেছেন। এদের মধ্যে ২৪ জন বাড়িতে এবং ৪৮ জন হাসপাতালে মৃত্যুবরণ করেন। 

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও

এক হাটে বাজার করবে বাংলাদেশ ও ভারতের মানুষ

মাসজুড়ে জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২২

ইউএনও সাবরিনার তৎপরতায় অগ্নিকাণ্ড থেকে বাঁচলো বাড়িটি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়