কমলগঞ্জ প্রতিনিধি
কমলগঞ্জে মাটি ভর্তি ট্রাক ছিনিয়ে নেওয়ায় ঘটনায় মামলা
গত ১০ ফেব্রুয়ারি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে টিলা কেটে মাটি পরিবহনকালে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা একটি ট্রাক আটক করেন। পরে মাটি পরিবহনের সাথে যুক্ত একদল লোক ওই কর্মকর্তার কাছ থেকে ট্রাকের চাবি ছিনিয়ে নিয়ে মাটি ভর্তি ট্রাক নিয়ে উধাও হয়ে যায়। এ ঘটনায় শুক্রবার রাতে একটি মামলা দায়ের করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক বদরুল হুদা বাদী হয়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে ৫ জনের নাম উল্লেখ করে আরও ৪/৫ জনকে অজ্ঞাত দেখিয়ে কমলগঞ্জ থানায় এ মামলা করেন।
থানায় করা অভিযোগে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার বেলা আড়াইটায় পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের একটি টিম পরিদর্শনকালে টিলার মাটি ভর্তি একটি ট্রাক আটক করা হয়। এসময় তারা মাটি ভর্তি ট্রাকের চাবি জব্দ করেন। এ সংবাদটি কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হলে তিনি কমলগঞ্জের সহকারী কমিশনারকে (ভূমি) পুলিশ ফোর্সসহ পাঠান।
আরও পড়ুন- কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
পরিবেশ অধিদপ্তরের কর্মচারীগণ সেখানে অবস্থানকালে আনুমানিক বিকেল সাড়ে ৪ টার দিকে আলা উদ্দিন নামে এক ব্যক্তি আরও ২-৩ জনকে নিয়ে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে চাবি ও ট্রাক নিয়ে পালিয়ে যায়।
অভিযোগে আরও বলা হয়েছে, ওই ব্যক্তিগুলো পরিবেশ অধিদপ্তরের কর্মচারীদেরকে ভয়ভীতি প্রদর্শন করে এবং বাঁধা প্রদান সত্ত্বেও বল প্রয়োগ করে চাবি ছিনিয়ে নেয়।
আরও পড়ুন- শাবির ঘটনায় উপাচার্য ফরিদ উদ্দিনের দুঃখ প্রকাশ
পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক বদরুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সময়মত নির্বাহী হাকিম আসতে পারলে মাটি ভর্তি ট্রাকটি নিয়ে যাওয়া ঠেকানো যেতো। পরিবেশের ক্ষতি ও সরকারি কাজে বাঁধা দানের ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা পরিবেশ অধিদপ্তরের অভিযোগটি মামলা হিসেবে গ্রহণের সত্যতা নিশ্চিত করেন।
আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/ এসডিপি
আইনিউজ ভিডিও
ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট
যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা
সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























