শ্রীমঙ্গল প্রতিনিধি
সাতগাঁও প্রবাসী ফোরামের উদ্যোগে হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও প্রবাসী ফোরামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার সাতগাঁও বাজার সংলগ্ন গ্রামীণ ব্যাংকের বিপরীতে আব্দুল আহাদ কমিউনিটি সেন্টারে পাশে ভিত্তিপ্রস্তর স্থাপন এবং শীতবস্ত্র বিতরণ করা হয়।
কোরআন তেলাওয়াতের মাধ্যমে সংগঠনের প্রধান উপদেষ্টা মো. ছায়েদ আলীর সভাপতিত্বে ও মো. খালেদ বিন ওয়ালিদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।
আরও পড়ুন- যাদুকাটা নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূনবীর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার, সিরাজুল ইসলাম, আব্দুস সামাদ, আবু মিয়া, আব্দুল আহাদ, আব্দুর রউফ আব্রু মিয়া, জালাল উদ্দীন, মো. আলী মিয়া, জলিল মাহমুদ, পারভেজ আহমেদ, ইউপি সদস্য নিয়াজ ইকবাল মাসুদ, বেলাল আহমেদ, মো. আলী, রঞ্জন বিশ্বাস, ব্যবসায়ী বিনয় ভূষন দেব, বাহার মিয়া, ফরিদুল ইসলাম নানু, আওয়ামী লীগ নেতা বদরুল আলম শিপলু ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক কাওসার আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় ২৫০ টি শীতার্ত পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ এবং একজন অসহায় পরিবারের শিক্ষার্থীর সারাজীবনের লেখাপড়ার দায়িত্ব নেয় সাতগাঁও প্রবাসী ফোরাম।
আরও পড়ুন- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল জানবেন যেভাবে
এছাড়া অসহায় মানুষের চিকিৎসা সেবার জন্য আব্দুল আহাদ হাসপাতাল নির্মাণের ভূমিকা নেন। এসময় সর্বসম্মতিক্রমে সকল অতিথিবৃন্দের সমন্বয়ে হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
আইনিউজ/সাজু মারছিয়াং/এসডিপি
আইনিউজ ভিডিও
শাবিপ্রবি শিক্ষককে ফেনসিডিল সাপ্লাই দিতে গিয়ে গার্ড আটক!
`প্রাণ দেবো, তবু ভিসির পদত্যাগ চাই` | কাফন মিছিলে শাবিপ্রবি শিক্ষার্থীরা | Eye News
শিক্ষার্থীরা লড়েছে মৃত্যুর সাথে, অসুস্থদের অ্যাম্বুলেন্সে নেওয়া হয়েছে হাসপাতালে
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























