ঢাকা, বুধবার   ১৫ এপ্রিল ২০২৬,   বৈশাখ ২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রকাশিত: ১৪:২৭, ১৩ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ১৪:২৯, ১৩ ফেব্রুয়ারি ২০২২

এইচএসসি ও সমমানের পরীক্ষা ২০২১

সিলেটে এবার পাসের হার ৯৪.৮০, জিপিএ-৫ পেয়েছে ৪৭৩১ জন

২০২১ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার সিলেট বোর্ডে পাসের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৭৩১ জন শিক্ষার্থী। সিলেট শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে। 

বোর্ডের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, সিলেটে এইচএসসি পরীক্ষার গতবার পাশের হার ছিল শতভাগ, এবার সেই হার কমে দাঁড়িয়েছে ৯৪ দশমিক ৮০ শতাংশে। 

গত বছর সিলেট বোর্ডে জিপিএ-৫ পেয়েছিলো ৪ হাজার ২৪২ জন শিক্ষার্থী। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৩১ জনে।

এ বছর সিলেট শিক্ষা বোর্ডে মোট ৬৭ হাজার ৯৯৮ পরীক্ষার মধ্যে ৬৬ হাজার ৬৬১ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন ৬৩ হাজার ১৯৩ জন।

আরও পড়ুন- এইচএসসিতে এবার জিপিএ-৫ পেলো ১ লাখ ৮৯ হাজার ১৬৯ শিক্ষার্থী

পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ২৮ হাজার ৩০৬ এবং ছাত্রী ৩৪ হাজার ৮৮৭ জন। জিপিএ-৫ পেয়েছেন মোট ৪ হাজার ৭৩১ জন। তার মধ্যে ছাত্র ২ হাজার ১৯৩ এবং ছাত্রী ২ হাজার ৫৩৮ জন।

এ বছর বিজ্ঞান বিভাগ থেকে সিলেট বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯০১ জন, মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৫৪৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ২৮৬ জন।

জেলাভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, সিলেট জেলায় জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ১৯৭ জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলে ১ হাজার ৫৬১ জন ও মেয়ে ১ হাজার ৬৩৬ জন। হবিগঞ্জের ৪৪০ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এদের মধ্যে ১৮৯ জন ছেলে এবং ২৫১ জন মেয়ে। মৌলভীবাজারে জিপিএ-৫ পেয়েছেন ৮৩৫ জন। এর মধ্যে ৩৫০ জন ছেলে এবং ৪৮৫ জন মেয়ে। সুনামগঞ্জ জেলায় জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২৫৯ জন। এর মধ্যে ৯৩ জন ছেলে এবং ১৬৬ জন মেয়ে।

আইনিউজ/এসডিপি

আইনিউজ ভিডিও 

শাবিপ্রবি শিক্ষককে ফেনসিডিল সাপ্লাই দিতে গিয়ে গার্ড আটক!

`প্রাণ দেবো, তবু ভিসির পদত্যাগ চাই` | কাফন মিছিলে শাবিপ্রবি শিক্ষার্থীরা | Eye News

শিক্ষার্থীরা লড়েছে মৃত্যুর সাথে, অসুস্থদের অ্যাম্বুলেন্সে নেওয়া হয়েছে হাসপাতালে

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়