মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৫:১৪, ১৩ ফেব্রুয়ারি ২০২২
রাজনগরে সাব-রেজিস্ট্রি অফিস স্থানান্তর নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধন
মৌলভীবাজারের রাজনগরে সাব-রেজিস্ট্রি অফিস স্থানান্তর নিয়ে পক্ষে-বিপক্ষে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। এনিয়ে একাধিকবার প্রতিবাদ ও মানববন্ধন করেছেন দু'পক্ষ।
রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের রাজনগর কলেজ পয়েন্টে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাব-রেজিস্ট্রি অফিস স্থানান্তরের পক্ষে অবস্থানকারীরা। এসময় মৌলভীবাজার-কুলাউড়া ও ফেঞ্চুগঞ্জ সড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখেন প্রতিবাদকারীরা।

‘রাজনগর সর্বস্তরের জনসাধারণ’ এর ব্যানারে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালিত হয়। এসময় অবরোধকারীরা জানান, রাজনগর উপজেলায় সাব-রেজিস্ট্রি অফিসকে জনস্বার্থে সুবিধাজনক জায়গায় স্থানান্তর প্রশাসনের সময়পোযোগী সিদ্ধান্ত। কিন্ত রাজনগর বাজারের কয়েকজন ব্যাক্তি স্বার্থের কথা চিন্তা করে এই স্থানান্তর প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করার পাঁয়তারা করছেন। জনস্বার্থে রাজনগর সাব-রেজিস্ট্রি অফিসকে কলেজ পয়েন্ট এলাকায় স্থানান্তরের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা।
সম্প্রতি, রাজনগর সাব-রেজিস্ট্রার অফিস রাজনগর উপজেলা পরিষদ এলাকা থেকে রাজনগর কলেজ পয়েন্ট এলাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেয় প্রশাসন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন রাজনগর বাজারের ব্যবসায়ীসহ দলিল লেখকরা। ইতোমধ্যে সাব-রেজিস্ট্রার অফিস স্থানান্তরের প্রতিবাদে দু'দফা মানববন্ধন করেছেন ব্যবসায়ী ও সুবিধাভোগীরা।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ
হাতির আক্রমণে হাতি হত্যা মামলার আসামির মৃত্যু
মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























