নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:০৬, ১৪ ফেব্রুয়ারি ২০২২
ভারতের জেল থেকে দেশে ফিরলেন ২২ বাংলাদেশি
সিলেটের সুতারকান্দি স্থলবন্দরে ইমিগ্রেশন কর্মকর্তাসহ ভারতে জেলজীবন থেকে মুক্ত ২২ বাংলাদেশি।
ভারতের বিভিন্ন জেলে বন্দী থাকা ২২ বাংলাদেশি নিজ দেশে ফিরে এসেছেন। দীর্ঘ জেল জীবন শেষে তারা স্ত্রী-সন্তান, মা-বাবা, স্বজনদের দেখা পেয়েছেন। শনিবার (১২ ফেব্রুয়ারি) সিলেটের সুতারকান্দি স্থলবন্দর দিয়ে তারা বাংলাদেশে প্রত্যাবাসন করেন।
এই ২২ বাংলাদেশি হলেন- কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার শহিদুল ইসলাম, রৌমারী উপজেলার আশিক মিয়া, মো. সাইজুদ্দিন, দিনাজপুর জেলার খানশামা উপজেলার জয় চন্দ্র শর্মা, শেরপুর সদর উপজেলার সাব্বির মিয়া, চাঁদপুর জেলার মতলব উপজেলার লিটন গাজি, পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার আলম হাওলাদার, নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার আব্দুল গণি, রাজশাহী জেলার তানুর উপজেলার মো. আছলম আলী, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার আইনুল হক, টাংগাইল জেলার সখিপুর উপজেলার অমূল্য বর্মন, খুলনা জেলার আব্দুল হাকিম, মাদারীপুর জেলার সদর উপজেলার জুয়েল হাওলাদার, হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার শরিফুদ্দিন মিয়া, সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নাসির আলী ও শাহিনুর, মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার কয়েছ উদ্দিন, সিলেট জেলার কানাইঘাট উপজেলার সেলিম আহমদ, গোলাপগঞ্জ উপজেলার রুহান আহমদ, ঢাকা জেলার জামাল উদ্দিন, কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার রাজু আহমদ ও নওগাঁ জেলার রানীনগর উপজেলার মো. ফিরুজ।
আরও পড়ুন- সিলেটে এবার পাসের হার ৯৪.৮০, জিপিএ-৫ পেয়েছে ৪৭৩১ জন
আই নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন ভারত ও বাংলাদেশের জেলে আটকে পড়া বন্দী প্রত্যাবাসন নিয়ে কাজ করা অমলেন্দু দাশ মিলন।
অমলেন্দু দাশ মিলন মৌলভীবাজার সদর উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা। অনুপ্রবেশসহ নানা কারণে ভারতের বিভিন্ন জেলে আটকে আছেন অনেক বাংলাদেশেী। আবার বাংলাদেশের জেলে আটকে আছেন অনেক ভারতীয়। আইনি জটিলতায় এসব জেলবন্দীরা নিজ দেশে ফিরতে পারছেন না। এসব বন্দীদের স্বদেশে প্রত্যাবসনে কাজ করছেন অমলেন্দু দাশ মিলন।

ভারতে জেলজীবন থেকে মুক্ত এক বাংলাদেশি স্বদেশে ফিরে স্বজনদের সাথে দেখা হওয়ার পর আবেগাপ্লুত হয়ে পড়েন। পাশে উপস্থিত অমলেন্দু দাশ মিলন (ডানে)।
অমলেন্দু দাশ মিলন বলেন, ভারতের আসাম রাজ্যের কয়েকটি জেল থেকে ২২ জন বাংলাদেশি নাগরিককে শনিবার (১২ ফেব্রুয়ারি) নিজ দেশে প্রত্যাবাসন করানো হয়েছে। এই কাজটা অনেক জটিল ও কষ্টসাধ্য ছিলো। সাজার মেয়াদ শেষ হওয়া বন্দীদের প্রত্যাবাসন পর্যন্ত নিয়ে আসতে যেমন অপরিসীম ধৈর্য্যের পরীক্ষা দিতে হয়, তেমনি অনেক অপবাদ মাথায় নিতে হয়।
আরও পড়ুন- সিলেটে মেয়েকে হত্যার পর মায়ের আত্মসমর্পণ!
তিনি বলেন, ২২ জনের এই দলটির সাথে আসার কথা ছিল সিলেট জেলার কানাইঘাট উপজেলার জামাল উদ্দিনের। কিন্তু সে মাসখানেক আগে অসুস্থ হয়ে ভারতের হাসপাতালে মারা যায়। ১০/১৫ দিন আগে তার মৃতদেহ বাংলাদেশে তার স্বজনদের কাছে এসেছে। দীর্ঘদিন জেলে থাকতে থাকতে অনেকের ভাগ্যেই এরকম মৃত্যু আসে। আজ যারা নিজ দেশে পরিবার পরিজনদের কাছে ফিরে এলো তারা হয়তো এদিক থেকে ভাগ্যবান।

সিলেটের সুতারকান্দি স্থলবন্দরে ইমিগ্রেশন কর্মকর্তাসহ ভারতে জেলজীবন থেকে মুক্ত ২২ বাংলাদেশি।
তিনি আরও বলেন, এই মানবিক কার্যক্রম সম্ভব হয়েছে ভারতের গৌহাটিতে নিযুক্ত মান্যবর সহকারী হাইকমিশনার ড. শাহ মোহাম্মদ তানভীর মনসুর স্যারের ঐকান্তিক চেষ্টায়। স্যারের উৎসাহ আর অনুপ্রেরণায় আমি দীর্ঘদিন ধরে ভারত-বাংলাদেশের বন্দী প্রত্যাবাসনে স্বেচ্ছায় বিনা পারিশ্রমিকে অসহায় মানুষকে স্বজনদের কাছে ফিরিয়ে দিতে কাজ করছি।

ভারতে জেলজীবন থেকে স্বজনদের সাথে মুক্ত এক বাংলাদেশি। পাশে উপস্থিত অমলেন্দু দাশ মিলন (ডানে)।
এখন পর্যন্ত ভারতের আসাম রাজ্যের ৫ টি ও মেঘালয় রাজ্যের ২টি জেল থেকে প্রায় ২৫০ জন বাংলাদেশিকে মুক্ত করে আনা হয়েছে বলে জানান অমলেন্দু দাশ মিলন। এই কাজে শ্যাওলা সুতারকান্দি বর্ডারে সহযোগিতা করায় মৌলভীবাজারের সমাজকর্মী আজিজুল ইসলাম জয়কে ধন্যবাদ জানান তিনি।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
ছেলের খোঁজে পায়ে হেঁটে নেপালে যান মা, ফিরেন ২৩ বছর পর
৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন
বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে হঠাৎ দেয়াল চাপায় হারিয়ে গেল ছেলেটি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























