আইনিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭:৩৮, ১৪ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ২১:১৯, ১৪ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ২১:১৯, ১৪ ফেব্রুয়ারি ২০২২
মৌলভীবাজার শহরের চৌমোহনা, কোর্ট পয়েন্ট ও কুসমবাগে টিকা বুথ
ভ্যাক্সিনের দায়িত্বরত একজন নার্স
মৌলভীবাজার শহরের তিনটি পয়েন্টে টানা তিনদিন থাকবে করোনার টিকা বুথ। সকল নাগরিককে টিকার আওতায় আনতে মৌলভীবাজার পৌরসভা এ উদ্যোগ নিয়েছে।
ব্যবস্থাপনায় মেয়র ফজলুর রহমান জানান, যারা এখনো করোনা টিকা গ্রহণ করেননি, মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে তারা আগামী ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) শহরের চৌমোহনা, কোর্ট রোড ও কুসুমবাগ এলাকায় সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত টিকা নিতে পারবেন। এই তিনটি স্থানে করোনা ভ্যাকসিন বুথ থাকবে।
টিকাদানের স্থানগুলো হলো-
- ১. চৌমোহনা পয়েন্টে (ইসলামিয়া লাইব্রেরীর সামনে বুথ থাকবে)।
- ২. কোর্ট রোড (পৌর কমিউনিটি সেন্টার গেইটের পাশে বুথ থাকবে)।
- ৩. কুসুমবাগ (এস,আর প্লাজার সম্মুখে পুলিশ বুথে টিকা বুথ থাকবে)।
সাথে যা নিয়ে আসতে হবে
- জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা জন্ম সনদ এর কপি।
- যাদের জন্মসনদ বা জাতীয় পরিচয়পত্র নেই তাদের ক্ষেত্রে নিজ ওয়ার্ডের কাউন্সিলরের প্রত্যয়নপত্র।
তবে টিকা গ্রহীতার বয়স ১৮ বছরের ওপর হতে হবে।
টিকা নিয়ে নিজে ও পরিবারকে সুরক্ষিত রাখতে আহ্বান জানিয়েছেন মেয়র ফজলুর রহমান।
আইনিউজ/এমজিএম
কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই সহকর্মীর
হঠাৎ ট্রাকের নিচে মোটরসাইকেল আরোহী
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়



























