কমলগঞ্জ প্রতিনিধি
কমলগঞ্জে ইউপি চেয়ারম্যানকে কৃষকদের সংবর্ধনা
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৭নং আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেনকে সংবর্ধনা দিয়েছে প্রান্তিক কৃষকরা।
রোববার বিকাল সাড়ে ৫টায় স্থানীয় আধকানি লতিফিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গনে পূর্ব আধকানি ও কাউয়ারগলা আধুনিক কৃষি সমিতির উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন।
আরও পড়ুন- একুশে পদকে পেলেন মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী
কৃষক কলিম মিয়ার সভাপতিত্বে ও শাহীন মিয়ার উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি শাব্বির এলাহী, আদমপুর ইউপি সদস্য হেলাল উদ্দিন, রুসন আলী, সংরক্ষিত নারী সদস্য গুলনাহার বেগম, জরিনা বেগম, সংবাদকর্মী আকাশ আহমেদ প্রমুখ।
আরও পড়ুন- একুশে ফেব্রুয়ারিতে বিটিভির নানা আয়োজন
অনুষ্ঠানের শুরুতে কৃষকদের পক্ষ থেকে অতিথিবৃন্দকে ফুলের তোড়া দিয়ে বরণ করে মিষ্টিমুখ করা হয় এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন গ্রামের বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।
আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডিপি
আইনিউজ ভিডিও
মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত
বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























