Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৩ এপ্রিল ২০২৬,   চৈত্র ৩০ ১৪৩২

বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৩, ২২ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ১৫:৫৬, ২২ ফেব্রুয়ারি ২০২২

বড়লেখায় ফার্মেসিতে কর্মরত জনবলের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা

মৌলভীবাজারের বড়লেখায় ফার্মেসিতে কর্মরত জনবলের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ফার্মেসি মালিক ও ফার্মাসিস্টসহ প্রায় ১০০ জন প্রশিক্ষণ নিয়েছেন। 

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ঔষধ প্রশাসন অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহযোগিতায় বড়লেখা উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। 

কর্মশালায় সভাপতিত্ব করেন ঔষধ প্রশাসন অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের ঔষধ তত্ত্বাবধায়ক সিরাজুম মুনিরা।

আরও পড়ুন- চার ভাষা সংগ্রামীকে মৌলভীবাজার জেলা প্রশাসনের সম্মাননা

এতে প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্দীপ বিশ্বাস ও সাংবাদিক আব্দুর রব। স্বাগত বক্তব্য রাখেন কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন। 

আরও পড়ুন- লাশের উপর দিয়েই গেলো ইউএনও’র গাড়ি!

এসময় বড়লেখা প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি বড়লেখা উপজেলা শাখার জ্যেষ্ঠ সহসভাপতি করুনাময় দাস, যুগ্ম সাধারণ সম্পাদক শাহান আহমদ, সাংগঠনিক সম্পাদক হাজী আব্দুর রহমান, কোষাধ্যক্ষ তপন দেবনাথ, প্রচার সম্পাদক দীলিপ দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

আইনিউজ/এ.জে লাভলু/এসডিপি 

আইনিউজ ভিডিও

মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়