ঢাকা, বুধবার   ১৫ এপ্রিল ২০২৬,   বৈশাখ ২ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৯, ২২ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ১৯:২২, ২২ ফেব্রুয়ারি ২০২২

এমসিডিসি গিয়াসনগর ইউনিয়ন কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২২

উদ্বোধনী ম্যাচে ৬ নং ওয়ার্ডের জয়

প্লেয়ার অব দ্যা ম্যাচ আশফাক আহমেদ ইমন

প্লেয়ার অব দ্যা ম্যাচ আশফাক আহমেদ ইমন

গিয়াসনগর ইউনিয়নের মোহাম্মদপুর ক্রিকেট মাঠে মৌলভীবাজার ক্রিকেট ডেভেলপমেন্ট কমিউনিটি গিয়াসনগর ইউনিয়নের আয়োজনে শুরু হয়েছে এমসিডিসি ইউনিয়ন কাপ।

৮ টি ইউনিয়ন নিয়ে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন ১২ নং গিয়াসনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এমসিডিসি ১২ নং গিয়াসনগর ইউনিয়ন শাখার সম্মানিত প্রধান উপদেষ্টা গোলাম মোশারফ টিটু। টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ডের মেম্বার সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও বিসিবির ক্রিকেট কোচ রাসেল আহমদ, এমসিডিসি জেলা সভাপতি শাখাওয়াৎ লিঠন, অতিরিক্ত সাধারণ সম্পাদক ও পৌর শাখার সভাপতি রেজওয়ান মজুমদার রুমান, সাংগঠনিক সম্পাদক উবায়দুর রহমান, সমাজকল্যাণ ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম নোভেল, সদস্য মশিউর রহমান জসিম ও ক্রীড়া ব্যক্তিত্ব রাসেল শাহনূর।

এছাড়াও ১২ নং গিয়াসনগর ইউনিয়ন পরিষদের সদস্য সুহেব আহমদ, সাইফুল ইসলাম, মীর শামীম আহমদ ও সাজ্জাদুর রহমান মনাই ও মহিলা সদস্যরা উপস্থিত ছিলেন।

উদ্ভোধনী খেলায় ৫ নং ওয়ার্ড টসে জিতে ব্যাট করতে নেমে মাত্র ৭৮ রানে অলআউট হয়ে যায়। ৫ নং ওয়ার্ডের পক্ষে রিমন ২৮ ও মাহবুব ১৩ রান করেন। ৬নং ওয়ার্ডের শাহনুর ২০ রানে ৩টি ও আশফাক ৬ রানে ২ উইকেট লাভ করেন। ৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শাকিলের ২৩ ও আশফাকের ২০ রানে ১১ ওভারেই জয় নিশ্চিত হয় ৬ নং ওয়ার্ডের। 
৫নং ওয়ার্ডের রিমন ২৩ রানে ২ উইকেট লাভ করেন।

প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হোন আশফাক আহমেদ ইমন।

জুনেদুর রহমান এর সঞ্চালনায় উদ্ভোধনী অনুষ্ঠানে শামিম আহমদের সভাপতিত্বে অনুষ্ঠান শেষ হয়।

আইনিউজ/এমজিএম

আইনিউজ ভিডিও

মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়