ঢাকা, সোমবার ০৬ জুলাই ২০২৬,   আষাঢ় ২২ ১৪৩৩

রুমান মজুমদার, স্পোর্টস প্রতিবেদক (মৌলভীবাজার)

প্রকাশিত: ২১:৪৩, ২১ ফেব্রুয়ারি ২০২২

নেছার আহমদ এমপি সিপিএএম ক্রিকেট টুর্নামেন্ট

বড় জয়ে সেমিফাইনালে শাহমোস্তফা লিজেন্ডস

নেছার আহমদ এমপি কাপ সিপিএএম ক্রিকেট টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে ৭ উইকেটে ইউনিটি মৌলভীবাজারকে হারিয়ে গ্রুপ  চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে শাহমোস্তফা লিজেন্ডস।

টসে জিতে ব্যাট করতে নেমে রাহুলের ২২  বলে ৪০, জয় ২৫ ও অভিকের ২১ রানে  নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে ইউনিটি মৌলভীবাজার। শাহমোস্তফা লিজেন্ডসের তাজিদ ও ফকরুল ২টি করে উইকেট লাভ করেন।

১৬১  রানের লক্ষ্যে খেলতে নেমে তাজিদের ২৭ বলে ৪২,আবুলের ৩৪ বলে ৪১ এবং কাওসারের অপরাজিত ২৭ বলে ৩১ রানে ১৮.৫ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শাহমোস্তফা লিজেন্ডস।ইউনিটির  জিল্লু,রাফী,জয় ১টি করে উইকেট লাভ করেন।  ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন তাজিদ।

আরও পড়ুন- তৃতীয় ম্যাচ হেরেও রান রেটে সেমিফাইনালে ফ্রেন্ডস গার্ডেন

তিনটি দলের সমান ৪ পয়েন্ট হলেও নীট রান রেটে শাহমোস্তফা লিজেন্ডস গ্রুপ চ্যাম্পিয়ন ও ফ্রেন্ডস গার্ডেন গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে। 

সমান ৪ পয়েন্ট নিয়ে নীট রানরেটে তৃতীয় হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় হট ফেভারিট আর.এস.সোলজার্স। ম্যাচ পরিচালনা করেন আব্দুল্লাহ আল মামুন ও নুরুল ইসলাম। স্কোরার ছিলেন ফরহাদ।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও

মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ