বিষ্ণু দেব
আপডেট: ১৫:৫০, ৬ মার্চ ২০২২
উৎসবের দ্বিতীয় দিনে লিটল থিয়েটারের নাটক ‘ভাইবে রাধারমণ’ মঞ্চায়ন
মৌলভীবাজারে বঙ্গবন্ধু নাট্য ও সাংস্কৃতিক উৎসবের দ্বিতীয় দিনে ‘ভাইবে রাধারমণ’ মঞ্চস্থ করেছে সিলেটের লিটল থিয়েটার। আজ রোববার (৬ মার্চ) রেপার্টরি থিয়েটার নাটক মঞ্চায়ন করবে।
শনিবার (৫ মার্চ) সন্ধ্যায় মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে ‘ভাইবে রাধারমণ’ মঞ্চস্থ করা হয়। এর আগে বিকেল পাঁচটায় সুর নিকতনের সাংস্কৃতিক পরিবেশনা ছিল। রাধারমন দত্ত জমিদার পরিবারের সন্তান থেকে সাধক কবি হয়ে উঠার সংক্ষিপ্ত রচনা ‘ভাইবে রাধারমণ’।
নাটকের কাহিনী সংক্ষেপ
জমিদার পরিবারের সন্তান থেকে সাধক কবি হয়ে ওঠা ও তৎকালীন সমাজের নানান অসঙ্গতি নাটকের প্রতিচ্ছবি। জমিদার পরিবারের সন্তান থেকে সাধক কবি হয়ে উঠার যাত্রাটা সহজ ছিলো না তার। উচ্চ বংশের সন্তান হয়ে যখন নিচু শ্রেণির মানুষের সাথে মিশতে যান, সামাজিকভাবে অনেক প্রতিবন্ধকতা আসে। প্রকৃতির সাধারণ নিয়মে কৈশোর, যৌবন পেরিয়ে বিয়ে করেন। তিন পুত্র সন্তানের জনক হন। জীবনের একপর্যায়ে স্ত্রী-পুত্রদের হারিয়ে আশ্রয় নেন হাওড় পাড়ে। ঘাত-প্রতিঘাত পেরিয়ে সাধারণ মানুষ থেকে সাধক কবি হয়ে উঠার সংক্ষিপ্ত রচনা ‘ভাইবে রাধারমণ’।
আরও পড়ুন- মৌলভীবাজারে বঙ্গবন্ধু নাট্য ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

নাটকের কুশীলব
দেবজ্যোতি দেবু, অনন্যা দাশগুপ্তা, মো. হাবিবুর রহমান, সঞ্জিত দাশ, ফাহিম আহমদ মিল্লাত, মলয় চক্রবর্তী, চন্দন চন্দ, কুতুব উদ্দিন, দিপীকা মালাকার, নয়ন সরকার, ইতি মালাকার, রুবেল আহমেদ কুয়াশা, উজ্জ্বল রায়, রিমি রায়, শম্পা চক্রবর্তী, ফাহমিদা আরা মাহমুদ, মো. সাজ্জাদ হাসাইন ও উত্তম কাব্য। রচনা ও নির্দেশনা দিয়েছেন তানভীর নাহিদ খান। পরিকল্পনা ও প্রয়োগে ছিলেন মো. আব্দুল কাইয়ুম মুকুল।
আরও পড়ুন- সরকারি চাকরি পরীক্ষার প্রশ্নপত্রে চা-শ্রমিকদের হেয় করার প্রতিবাদে মানববন্ধন
উৎসবের বাকি ৮ দিনের সাংস্কৃতিক পরিবেশনা ও নাটক মঞ্চায়ন
- তৃতীয় দিন (৬ মার্চ) রোববার বিকেল পাঁচটায় রয়েছে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সাংস্কৃতিক পরিবেশনা। সন্ধ্যা পৌনে সাতটায় রেপার্টরি থিয়েটার নাটক মঞ্চায়ন করবে।
- চতুর্থ দিন (৭ মার্চ) সোমবার বিকেল পাঁচটায় রয়েছে উচ্চারণের সাংস্কৃতিক পরিবেশনা। সন্ধ্যা পৌনে সাতটায় থাকবে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান।
- পঞ্চম দিন (৮ মার্চ) মঙ্গলবার বিকেল পাঁচটায় রয়েছে নজরুল সংগীত শিল্পী পরিষদের সাংস্কৃতিক পরিবেশনা। সন্ধ্যা পৌনে সাতটায় জীবনচক্র থিয়েটার নাটক মঞ্চায়ন করবে।
- ষষ্ঠ দিন (৯ মার্চ) বুধবার বিকেল পাঁচটায় রয়েছে শাহ মোস্তফা বাউল গোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা। সন্ধ্যা পৌনে সাতটায় ঢাকার নবনাট নাটক মঞ্চায়ন করবে।
- সপ্তম দিন (১০ মার্চ) বৃহষ্পতিবার বিকেল পাঁচটায় রয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা পৌনে সাতটায় ঢাকার বাতিঘর নাটক মঞ্চায়ন করবে।
- অষ্টম দিন (১১ মার্চ) শুক্রবার বিকেল পাঁচটায় রয়েছে দেশলাইয়ের সাংস্কৃতিক পরিবেশনা। সন্ধ্যা পৌনে সাতটায় ঢাকা থিয়েটার নাটক মঞ্চায়ন করবে।
- নবম দিন (১২ মার্চ) শনিবার বিকেল পাঁচটায় রয়েছে শৈলীর সাংস্কৃতিক পরিবেশনা। সন্ধ্যা পৌনে সাতটায় ঢাকার থিয়েটার নাটক মঞ্চায়ন করবে।
- দশম দিন (১৩ মার্চ) রোববার বিকেল পাঁচটায় রয়েছে সুরের ভেলার সাংস্কৃতিক পরিবেশনা। সন্ধ্যা পৌনে সাতটায় মনু থিয়েটার নাটক মঞ্চায়ন করবে।
- একাদশতম দিন (১৪ মার্চ) সোমবার বিকেল পাঁচটায় রয়েছে চিরন্তনী লোকগানের দলের সাংস্কৃতিক পরিবেশনা। সন্ধ্যা পৌনে সাতটায় টাউন থিয়েটার নাটক মঞ্চায়ন করবে।
আইনিউজ/বিষ্ণু দেব/ এসডিপি
আইনিউজ ভিডিও
মানসিক চাপ কমাবেন যেভাবে
বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা
খালি পেটে ঘুমালে যেসব ক্ষতি হয়
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























