নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ২৩:৪৪, ৬ মার্চ ২০২২
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মৌলভীবাজার পৌরসভার মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠান
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শহীদ মিনার প্রাঙ্গণে রোববার (৬ মার্চ) বিকেলে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা "মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান" শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুুুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান।
আরও পড়ুন- স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মৌলভীবাজার জেলা পরিষদের অনুষ্ঠান
পৌর কাউন্সিলর সালেহ আহমদ পাপ্পুর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুহিত টুটু।
বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাধাপদ দেব সজল (পিপি), জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার রুহুল আমিন রুহেল, পৌর কাউন্সিলর ফয়ছল আহমদ, নাহিদ আহমদ ও সৈয়দ সেলিম হক, রেডিও পল্লীকণ্ঠের স্টেশন ম্যানেজার মেহেদি হাসান, মোস্তফাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ রুমেল আহমদ এবং মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানেরা।
মেয়র ফজলুর রহমান জানান, মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ্উপলক্ষে মৌলভীবাজার পৌরসভার ৯ টি ওয়ার্ডে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
চার বছর মিশা ভাই আর আমি স্বামী-স্ত্রীর মতো ছিলাম: জায়েদ খান
এফডিসিতে আর হবে না নির্বাচন, পীরজাদা শহিদুল হারুনকে অবাঞ্চিত ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন নিয়ে যা বললেন পীরজাদা হারুন
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























