মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২১:১৫, ৮ মার্চ ২০২২
কইন্যা-নারীদের হাট উদ্বোধন
আর্ন্তজাতিক নারী দিবসে মৌলভীবাজারে যাত্রা শুরু করেছে কইন্যা-নারীদের হাট। ব্যতিক্রমী এই হাটের আয়োজন করেছে মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসন ও লেডিস ক্লাব। ধীরে ধীরে এই হাট সারা জেলায় প্রসারিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই হাটের উদ্বোধন করেন মৌলভীবাজার লেডিস ক্লাবের সভাপতি কবিতা ইয়াসমিন।
আয়োজকরা জানান, পরিবারে স্বচ্ছলতা ফেরাতে কিংবা শখে নারীরা সংসারের দৈনন্দিন কাজের পাশাপাশি অবসর সময়ে অনেক ধরনের কাজ করেন। নারীদের উৎপাদিত ও তৈরিকৃত এরকম নানাবিধ পণ্য নিয়ে বসবে এই হাটে। সপ্তাহে দুদিন করে সারা বছর এই হাট বসবে এখানে। এই হাটের ক্রেতা ও বিক্রেতা থাকবেন শুধুমাত্র নারী।

মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা রহমান বাঁধনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মল্লিকা দে, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার নুসরাত লায়লা নীরা, চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখতার উদ্দিন, বিসিক প্রতিনিধিসহ বিভিন্ন উদ্যোক্তারা। প্রথমদিন এই আয়োজনে ৬টি স্টল স্থান পেয়েছে।
স্টলে নারী উদ্যোক্তা নাফিজা ফিরোজ বলেন, আমি আগে বাসায় মজার মজার খাবার তৈরী করতাম। বাসার সবাই খাবার খেয়ে প্রশংসা করতেন। তারা আমাকে অনুপ্রাণিত করেন খাবারের দোকান দেয়ার জন্য। তারপর আমি ছোট পরিসরে পিঠাসহ বিভিন্ন জায়গার ঐতিহ্যবাহী মিষ্টি ও দই নিয়ে দোকান শুরু করি।
আজ আমি নিজের হাতে তৈরী পিঠা এই হাটে তুলেছি। এরমধ্যে রয়েছে পায়েস, কাটলেট, বরফি, হালুয়াসহ নানা মিষ্টি জাতীয় খাবার। আগামীতে চাহিদা বাড়লে আরো পিঠা তুলবো।
আগত নারী উদ্যোক্তা তুলি আহমেদ বলেন, হ্যান্ডিক্রাফট পণ্য তৈরী করি আগে বিভিন্ন মেলায় স্টল দিতাম। এখন অনলাইনে পণ্য বিক্রি করি। এখানে উদ্যোগ খুব ভালো। স্থায়ী একটা হাট হয়েছে। যেখানে দোকান দিতে কোন টাকা দিতে হয় না। আজকে কইন্যা নারীদের যে হাট উদ্বোধন হলো তাতে করে আমাদের উৎপাদিত পণ্য আরো বড়ো পরিসরে বিক্রির সুযোগ তৈরী হলো। আশা করি উদ্যোক্তারা এই আয়োজন সারা বছরের জন্য চলমান রাখবেন।

নারী উদ্যোক্তা ও অর্গানাইজার মিতা ভূইঁয়া বলেন, আমরা নারীরা সব সময় কিছু তৈরী করতে পছন্দ করি। কিন্তু এই কাজগুলো উপস্থাপনা করার সুযোগ পাইনা। আজকে কইন্যা নারীদের যে হাট উদ্বোধন হলো এটা আমাদের জন্য খুব ভালো উদ্যোগ।
তিনি বলেন, যেহেতু আমি একজন সংগঠক প্রতিনিয়ত নারীদের নিয়ে মেলা আয়োজন করে থাকি। আমি দেখি নরীরা সব সময় সুযোগ খুঁজে। সবচেয়ে বড় বিষয় হল এখানে ফ্রিতে তারা তাদের পণ্য বিক্রি করতে পারবেন। উদ্যোক্তাদের বলবো এখানে এসে স্টল দেয়ার জন্য।
মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা রহমান বাঁধন বলেন, আমরা নারীদের একটি নিরাপদ জায়গা করে দিয়েছি। এই ইউনিয়নের ভেতরে এখানে নারীদের কোন সমস্য হবে না। শুধুমাত্র নারীদের জন্য এই হাট। এখানে ক্রতা বিক্রতা থাকবেন শুধু নারী। নারীরা চাইলেই যেখানে সেখানে দোকান দিতে পারেনা।
এখানে আজ হাট উদ্বোধন হয়েছে। এখন এটা আপনাদের বাজার। এখানে এসে পণ্য বিক্রয় করবেন। আপনারা দোকান নিয়ে না বসলে এই বাজার বন্ধ হয়ে যাবে।
লেডিস ক্লাবের সভাপতি কবিতা ইয়াসমিন বলেন, শুধুমাত্র আজকের জন্য তা নয়। বছরব্যাপী সপ্তাহে দুদিন চলবে। নারীরা আর্থিকভাবে স্বচ্ছল হতে পারবেন।
আইনিউজ ভিডিও
গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা
ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে হবে মেডিকেল কলেজ : মন্ত্রী
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























