সীমান্ত দাস, নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারে দর্শক মাতালো জীবনচক্র থিয়েটারের ‘সাধু চরণ’
সাধু চরণ নাটকের একটি দৃশ্য। ছবি- সীমান্ত দাস
মৌলভীবাজারে বঙ্গবন্ধু নাট্য ও সাংস্কৃতিক উৎসবের পঞ্চম দিনে দর্শক মাতিয়েছে মঞ্চনাটক ‘সাধু চরণ’। চন্দন সেনের রচনায় জীবনচক্র থিয়েটারের শিল্পীদের এ মঞ্চায়ণ প্রশংসা কুড়িয়েছে উৎসবে আসা দর্শকদের।

আজ মঙ্গলবার (৮ মার্চ) মৌলভীবাজারের পৌর জনমিলনের মিলনায়তন কক্ষে এ নাটক মঞ্চায়ন হয়।
‘সাধু চরণ’ নাটকের নিবেদন
রচয়িতা চন্দন সেনের ভাষায়- 'অবক্ষয়ী সমাজ ব্যবস্থায় সততা ও সতীত্ব চুরি ও পন্যমুখীতার পাশে একটা পায় অদৃশ্য সুতার ব্যবধানে দাঁড়িয়ে আছেন। সাধু বা বেহুলারা কেউই সৎ কিংবা সতী নয় কিন্তু যা প্রচ্ছন্ন তা হলো গোটা সমাজের তলা, মাঝতলা ও নিচতলার দেওয়ালেও নোনা ধরেছে। যারা বিত্ত আর ক্ষমতা দিয়ে চুনকাম করে রেখেছে তাদের ভেতরের অবস্থাটা নিচের উলঙ্গ-মলিনতার চেয়ে মোটেই স্বাস্থ্যকর নয়।'

নাটকের কুশীলব
নির্দেশনায় এবং সাধু চরণ দাসের চরিত্রে মেহেদি হাসান, সুদর্শন দত্তের চরিত্রে মামুনুর রশিদ মহসিন, বেহুলা চরিত্রে ইফফাত নিপা, মি. রায় চরিত্রে আনোয়ার হোসেন দুলাল, ঘোষক ছিলেন অজয় সেন, ঠাকুরদা চরিত্রে নির্বেন্দু নির্ধূত তপু।

এছাড়াও কৈলাস চরিত্রে আবু তালেব চৌধুরী, রঘু চরিত্রে দ্বীপ্র ধর অর্ঘ্য, সুবল চরিত্রে সতীশ বাবু, দশরথ ব্যাটবল চরিত্রে আমিনুল ইসলাম চৌধুরী, মি. দাস (ইন্সপেক্টর) চরিত্রে বিবেক চক্রবর্তী বিকাশ, জগা চরিত্রে ত্রিদীপ ধর কাব্য, সীতানাথ চরিত্রে কাজল দেব, রীতেন সেন চরিত্রে কাওসার আহমেদ।

এছাড়াও সেটে ছিলেন অজয় দাস, অনিক, সাখাওযাত লিটন, হুমায়ুন রহমান বাপ্পি, আজাাদুর রহমান, জহির উদ্দিন চৌধুরী বাবর।
উৎসবের বাকি ৬ দিনের সাংস্কৃতিক পরিবেশনা ও নাটক মঞ্চায়ন
- ষষ্ঠ দিন (৯ মার্চ) বুধবার বিকেল পাঁচটায় রয়েছে শাহ মোস্তফা বাউল গোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা। সন্ধ্যা পৌনে সাতটায় ঢাকার নবনাট নাটক মঞ্চায়ন করবে।
- সপ্তম দিন (১০ মার্চ) বৃহষ্পতিবার বিকেল পাঁচটায় রয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা পৌনে সাতটায় ঢাকার বাতিঘর নাটক মঞ্চায়ন করবে।
- অষ্টম দিন (১১ মার্চ) শুক্রবার বিকেল পাঁচটায় রয়েছে দেশলাইয়ের সাংস্কৃতিক পরিবেশনা। সন্ধ্যা পৌনে সাতটায় ঢাকা থিয়েটার নাটক মঞ্চায়ন করবে।
- নবম দিন (১২ মার্চ) শনিবার বিকেল পাঁচটায় রয়েছে শৈলীর সাংস্কৃতিক পরিবেশনা। সন্ধ্যা পৌনে সাতটায় ঢাকার থিয়েটার নাটক মঞ্চায়ন করবে।
- দশম দিন (১৩ মার্চ) রোববার বিকেল পাঁচটায় রয়েছে সুরের ভেলার সাংস্কৃতিক পরিবেশনা। সন্ধ্যা পৌনে সাতটায় মনু থিয়েটার নাটক মঞ্চায়ন করবে।
- একাদশতম দিন (১৪ মার্চ) সোমবার বিকেল পাঁচটায় রয়েছে চিরন্তনী লোকগানের দলের সাংস্কৃতিক পরিবেশনা। সন্ধ্যা পৌনে সাতটায় টাউন থিয়েটার নাটক মঞ্চায়ন করবে।
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও
মানসিক চাপ কমাবেন যেভাবে
বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা
খালি পেটে ঘুমালে যেসব ক্ষতি হয়
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























