Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৯ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৫ ১৪৩২

শেরপুর (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪৪, ১২ মার্চ ২০২২

শেরপুরে ২৮পিছ ইয়াবাসহ এক মাদক বিক্রেতা গ্রেফতার

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজার এলাকা থেকে ২৮পিছ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদকদ্রব্য বিক্রেতাকে গ্রেফতার করেছে মৌলভীবাজার মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর পুলিশ ফাঁড়ি পুলিশ। শনিবার (১২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

জানা যায়, বেশ কিছুদিন ধরে সদর উপজেলার শেরপুর বাজার এলাকায় একটি শক্তিশালী মাদকদ্রব্য বিক্রেতা সিন্ডিকেট গড়ে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ ইফতেখার ইসলাম ও  এএসআই মোশাহিদ কামাল সহ সঙ্গীয় পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।

অভিযানে সদর উপজেলার শেরপুর আবাসিক এলাকার কাজী মাসুক মিয়ার পুত্র মোজাক্কির আহমদকে (৩০) গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে পুলিশ ২৮ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইফতেখার ইসলাম এক মাদক বিক্রেতাকে গ্রেফতার ও ২৮ পিছ ইয়াবা উদ্ধারের সত্যতা স্বীকার করে জানান, বর্তমানে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমন আইনে ঐ মাদক বিক্রেতার বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে। এমনকি ঐ ব্যক্তির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে আরও একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। 

তিনি আরও জানান- শেরপুর পুলিশ ফাঁড়ি এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান অব্যাহত আছে এবং থাকবে। 

আইনিউজ/মো. ফাহাদ আহমদ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

মানসিক চাপ কমাবেন যেভাবে

বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা

খালি পেটে ঘুমালে যেসব ক্ষতি হয়

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়