ঢাকা, সোমবার ০৬ জুলাই ২০২৬,   আষাঢ় ২১ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০৫, ১৩ মার্চ ২০২২

কমলগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৬০ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার শমসেরনগর বাজারের বিভিন্ন স্থানে নিত্য প্রয়োজনীয় ভোজ্য তেলের পাইকারি ও খুচরা ব্যবসা প্রতিষ্ঠানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এর নেতৃত্বে র‍্যাব-৯ ফোর্সের সহযোগিতায় রোববার (১৩ মার্চ ) দুপুরে এক অভিযানে জরিমানা আদায় করা হয় । মোট ৪ টি প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

তদারকি অভিযানে পঁচা বাসি এবং ছত্রাকযুক্ত ফাস্ট ফুড সংরক্ষণ, সরবরাহ এবং বিক্রয় করা, নির্ধারিত দামের চেয়ে বোতলজাত সয়াবিন তেল অতিরিক্ত দামে বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শমসেরনগর আজাদ এন্ড সন্সকে ৫ হাজার টাকা, রাফসান ফুড ১৫ হাজার টাকা, মেসার্স সুমি এন্টারপ্রাইজ ২৫ হাজার টাকা, মেসার্স বাবুল এন্টারপ্রাইজ ১৫ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। মোট ৪ টি প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।

প্রনীত রঞ্জন দেবনাথ/এসডিপি/আইনিউজ

আইনিউজ ভিডিও 

মানসিক চাপ কমাবেন যেভাবে

বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা

খালি পেটে ঘুমালে যেসব ক্ষতি হয়

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ