নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
শিক্ষক মহিব চৌধুরীর মৃত্যুতে কুলাউড়ায় শোক
কুলাউড়া উপজেলার বিশিষ্ট শিক্ষক (অবসরপ্রাপ্ত) মহিব উদ্দিন চৌধুরী।
কুলাউড়া উপজেলার বিশিষ্ট শিক্ষক (অবসরপ্রাপ্ত) মহিব উদ্দিন চৌধুরী ওরফে লেদু আর নেই। তাঁর মৃত্যুতে কুলাউড়ার শিক্ষাঙ্গণসহ সর্বমহলে শোকের ছায়া নেমে আসে। জনপ্রিয় এই শিক্ষকের মৃত্যুতে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিশিষ্টজনেরা গভীর শোক প্রকাশ করেছেন। বিশিষ্ট এ শিক্ষক ও সমাজসেবকের মৃত্যু কুলাউড়াবাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেছেন তাঁরা।
শিক্ষক মহিব উদ্দিন চৌধুরী ওরফে লেদু শনিবার (১২ মার্চ) সকাল সোয়া ১১টার দিকে সিলেট শহরের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
মহিব উদ্দিন চৌধুরীর মেয়েজামাই ব্যাংকার শফিক উদ্দিন শাফি আই নিউজকে জানান, তিনি (মহিব উদ্দিন চৌধুরী) গত বৃহস্পতিবার (১০ মার্চ) হৃদরোগে আক্রান্ত হন। তখন তাঁকে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষক মহিব উদ্দিন চৌধুরী কুলাউড়া শহরের রাবেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১০ সালে অবসরগ্রহণ করেন। এছাড়া তিনি শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সময়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি, মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি ও কুলাউড়া উপজেলা কমিটির সভাপতির দায়িত্ব পালনসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
তিনি ছাত্রজীবনে ছাত্র ইউনিয়নের রাজনীতিতে যুক্ত ছিলেন।
শিক্ষক মহিব উদ্দিন চৌধুরী এর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এমপি, সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খাঁন, এম এম শাহীন ও আব্দুল মতিন, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, কুলাউড়া পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, নারী ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম রেনু, সম্পাদক আসম কামরুল ইসলাম, কুলাউড়া বাকশিস সভাপতি অধ্যক্ষ ফজলুল হক ফজলু ও সম্পাদক কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ (অব.) সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) উপাধ্যক্ষ মো. আব্দুল হান্নান, কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এমদাদুল ইসলাম ভুট্টো, কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল কাদির, সম্পাদক প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন, সাবেক সভাপতি অবসপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. খুরশীদ উল্লাহ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক খালেদ পারভেজ বখস, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সম্পাদক আতিকুর রহমান আখই, কুলাউড়া টিবিএফ এর চেয়ারম্যান আলহাজ্ব মইনুল ইসলাম শামীম ও জেনারেল সেক্রেটারি মইনুল হক বকুল, কুলাউড়া প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুছ ছালাম ও সম্পাদক প্রশান্ত কান্ত দত্ত, কুলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি ড. মো. আব্দুল কাইয়ুম ও সম্পাদক আব্দুল বাছিত প্রমুখ।
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও
মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত
বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























