ঢাকা, সোমবার ০৬ জুলাই ২০২৬,   আষাঢ় ২১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ২০:৩৮, ১৫ মার্চ ২০২২
আপডেট: ২০:৩৯, ১৫ মার্চ ২০২২

হাজী ছালামত স্মৃতি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের অংশগ্রহণে হাড়ি ভাঙা প্রতিযোগিতা। ছবি- জাহাঙ্গীর জয়েস

শিক্ষার্থীদের অংশগ্রহণে হাড়ি ভাঙা প্রতিযোগিতা। ছবি- জাহাঙ্গীর জয়েস

মৌলভীবাজারের রাজনগর উপজেলার হাজী ছালামত স্মৃতি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। গত দুইদিন (১৪ ও ১৫ মার্চ) অনুষ্ঠিত প্রতিযোগিতায় একক এবং দলীয় খেলা সম্পন্ন হয়।

সোমবার (১৪ মার্চ) সকাল ১০টায় স্কুলের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম খেলার উদ্বোধন করেন। এ সময় নির্দেশনা প্রদান করে বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক প্রবীর কুমার কুণ্ডু এবং ক্রীড়া কমিটির সভাপতি রুহুল আমিন।

এ প্রসঙ্গে বিগত সময় ক্রীড়া শিক্ষকের দায়িত্ব পালন করা জাহাঙ্গীর জয়েস বলেন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রতিবছর হয়। গত বছর করোনার কারণে সেটা সম্ভব হয়নি। পড়াশোনা ও অন্যান্য চাপ থেকে সাময়িক মুক্তি এবং শিক্ষার্থীদের শারীরিক বিকাশে খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু দুঃখজনক হচ্ছে বিভিন্নভাবে খেলাধুলার পরিসর কমে যাচ্ছে। খেলাধুলার প্রতি আরো গুরুত্ব দেয়া প্র‍য়োজন।

ছবি- জাহাঙ্গীর জয়েস

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রথম দিন একক ইভেন্টে ছোট, মধ্যম ও বড় ক্যাটাগরিতে ১০০, ২০০, ৪০০, ৮০০ মিটারের দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, রশি লাফ, চকলেট দৌড় অনুষ্ঠিত হয়। এছাড়া সবচেয়ে আনন্দ ও উত্তেজনাপূর্ণ ইভেন্ট ছিলো বড় বালিকাদের মিউজিক্যাল চেয়ার, ছোট বালকদের মোরগ লড়াই এবং হাঁড়ি ভাঙ্গা। হাঁড়ি ভাঙ্গা ইভেন্টে প্রায় ৬০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে ২ জন ছাত্র এবং ৩ জন ছাত্রী হাঁড়ি ভাঙ্গার মিশনে সফল হয়।

মঙ্গলবার (১৫ মার্চ) দিন দলীয় ইভেন্ট রিলে দৌড়, ভলিবল এবং ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। দু'দিনব্যাপী অনুষ্ঠিত খেলা পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মো. বদরুজ্জামান, সহকারি শিক্ষক মো. শাব্বীর আহমদ, রজত পাল, জাহাঙ্গীর জয়েস, খায়রুল ইসলাম, চন্দন সরকার, সুলতানা বেগম ও লাইলী আক্তার।

আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও

মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ