ঢাকা, সোমবার ০৬ জুলাই ২০২৬,   আষাঢ় ২১ ১৪৩৩

রুমান মজুমদার, স্পোর্টস প্রতিবেদক (মৌলভীবাজার)

প্রকাশিত: ২৩:১০, ১৫ মার্চ ২০২২
আপডেট: ২৩:১১, ১৫ মার্চ ২০২২

এমসিডিসি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ফ্রেন্ডস ব্রাদার্সের জয়

মৌলভীবাজার ক্রিকেট ডেভেলপমেন্ট কমিউনিটি পৌর শাখার আয়োজনে স্থানীয় কলেজ স্টেডিয়াম মাঠে শুরু হয়েছে স্বাধীনতা দিবস এমসিডিসি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট।

পৌরসভার ৮ টি দল নিয়ে আয়জিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন পৌর মেয়র ও বিসিবির কাউন্সিলর ফজলুর রহমান। 

এ সময় উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ডের কাউন্সিলর আসাদ হোসেন মক্কু, কোয়াব মৌলভীবাজারের অতিরিক্ত সাধারণ সম্পাদক সারওয়ার মজুমদার ইমন, এমসিডিসির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রাজীব, এমসিডিসি পৌর শাখার সভাপতি ও জেলা শাখার অতিরিক্ত সাধারণ সম্পাদক রেজওয়ান মজুমদার রুমান, সাংগঠনিক সম্পাদক উবায়দুর রহমান, পৌর শাখার সাধারণ সম্পাদক সাব্বির আহমদ জয়, সাংগঠনিক সম্পাদক আহাদুর রহমান অভিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

উদ্বোধনী খেলায়  মাঠে নামে ফ্রেন্ডস ব্রাদার্স ও নাফিসা সোলজার্স। টসে জিতে ব্যাট করতে নেমে নাফিসা সোলজার্স ১৬.৪ ওভারে ১১৭ রানে অলআউট হয়ে যায়। হামীম ৩৯ ও রাজু ৩৮ রান করেন।

ফ্রেন্ডস ব্রাদার্সের নাজিব ৯ রানে ও রাশেদ ১৯ রানে ৪ টি করে উইকেট লাভ করেন।

১১৮ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে জুসেফের অপরাজিত ৩১ ও দ্বীপের ২০ রানে ১৭.১ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ফ্রেন্ডস ব্রাদার্স।

নাফিসা সোলজার্সের মাহবুব ২৪ রানে ২টি উইকেট লাভ করেন। 

ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রাশেদ। ভ্যালুয়েবল প্লেয়ার নির্বাচিত হন জুসেফ। গেম চেঞ্জার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন নাজিব।মেক্সিমাম সিক্সেস নির্বাচিত হন হামীম। বেস্ট ক্যাচ পুরষ্কার লাভ করেন বায়েছ।

ম্যাচ পরিচালনা করেছেন গোলাম রাব্বী, সোহেল আহমদ। স্কোরার ছিলেন জিতু।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন

মাথায় ৭৩৫টি ডিম নিয়ে বিশ্বরেকর্ড

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ