Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৯ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৫ ১৪৩২

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ২৩:০৬, ১৭ মার্চ ২০২২

স্বাধীনতা দিবস এমসিডিসি টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট-২০২২

হাই স্কোরিং ম্যাচে ২০ রানে জিতলো ফ্রেন্ডস চ্যালেঞ্জার্স

ক্রিকেট ডেভেলপমেন্ট কমিউনিটি পৌর শাখার আয়োজনে কলেজ স্টেডিয়াম মাঠে  স্বাধীনতা দিবস এমসিডিসি টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের ২য় ম্যাচে ২০ রানের জয় দিয়ে শুরু করেছে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল ফ্রেন্ডস চ্যালেঞ্জার্স।

টসে জিতে ব্যাট করতে নেমে রুপনের ৪৮ ও তপনের ১৬ বলে ৬৩ রানের চমৎকার ইনিংসে ২০ ওভারে ২১৪ রানের বিশাল স্কোর পায় ফ্রেন্ডস চ্যালেঞ্জার্স। উই আর ক্রিকেট লাভারের জুয়েল ৪০ রানে ৪ টি ও সুমন ৩৮ রানে ২ টি উইকেট লাভ করেন। 

বিশাল রান তাড়া করতে নেমে উই আর ক্রিকেট লাভারের অপেনার শান দারুন শুরু করেন কিন্তু  ২২ বলে ৪৮ রানে তাকে আউট করে ফ্রেন্ডস চ্যালেঞ্জার্সকে ম্যাচে ফেরান ব্যাট হাতে ঝড় তুলা তপন।

এরপর  রনি ও রাসেলের উইকেট ও দ্রুত  তপন তুলে নিলে ব্যাকফুটে চলে যায় উই আর ক্রিকেট লাভার। শেষ দিকে নয়নের ২৬ বলে ৫৪ ও সাকিবের ২৯ রান ম্যাচ জয়ের জন্য যথেষ্ট ছিলো না। ১৯.১ ওভারে ১৯৩ রানে অলআউট হয়ে যায় উই আর ক্রিকেট লাভার। ২০ রানের জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে ফ্রেন্ডস চ্যালেঞ্জার্স।

ম্যান অব দ্যা ম্যাচ, মেক্সিমাম সিক্সেস,বেষ্ট ক্যাচ তিনটি পুরষ্কারই লাভ করেন তপন। ভ্যালুয়েবল প্লেয়ার নির্বাচিত হন নয়ন, গেম চেঞ্জার নির্বাচিত হন রুপন।

ম্যাচ পরিচালনা করেন আনোয়ার আহমদ ও সোহেল আহমদ, স্কোরার ছিলেন রাজু।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও 

ছেলের খোঁজে পায়ে হেঁটে নেপালে যান মা, ফিরেন ২৩ বছর পর

৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন 

বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে হঠাৎ দেয়াল চাপায় হারিয়ে গেল ছেলেটি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়