এস আলম সুমন, কুলাউড়া
কুলাউড়ায় প্রথম দিন টিসিবির পণ্য কিনলেন ৮০০ জন
মৌলভীবাজারের কুলাউড়ায় নির্ধারিত কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য কিনলেন ৮০০ জন উপকারভোগী। রোববার ২০ মার্চ কুলাউড়া পৌরসভায় ও উপজেলার বরমচাল ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার ১৩ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় টিসিবির পণ্য ক্রয়ের জন্য ১২ হাজার ৮৮৪ পরিবারকে নির্ধারিত কার্ডের আওতায় আনা হয়। প্রথম ধাপে ২ কেজি চিনি, ২ কেজি মশুর ডাল ও ২ লিটার সয়াবিন তেলসহ ৪৬০ টাকার প্যাকেজে ও দ্বিতীয় ধাপে একই প্যাকেজের সাথে ২ কেজি ছোলা সংযোজন করে ৫৬০ টাকায় ওইসব পরিবারের মধ্যে টিসিবির পণ্য বিক্রয় করা হবে।

রোববার প্রথম দিনে পৌরসভার ৫০০ পরিবার ও বরমচাল ইউনিয়নের ৩০০ পরিবারের মধ্যে ২ কেজি চিনি, ২ কেজি মশুর ডাল ও ২ লিটার সয়াবিন তেলসহ ৪৬০ টাকার প্যাকেজে পণ্য বিক্রয় করা হয়।
টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটি এম ফরহাদ চৌধুরী, পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ রায়, বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম খান সুইট প্রমুখ।
ইউএনও এটি এম ফরহাদ চৌধুরী বলেন, নির্ধারিত কার্ডের মাধ্যমে উপকারভোগীদের মধ্যে পণ্য বিক্রয় করা কোনরকম বিশৃঙ্খলা ছাড়াই কার্ডধারীরা পণ্য কিনতে পেরেছেন। প্রথমদিনে কুলাউড়া পৌরসভা ও বরমচাল ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রয় করা হয়েছে। আগামীকাল থেকে পর্যায়ক্রমে উপজেলার বাকি ইউনিয়নগুলোতে টিসিবির পণ্য বিক্রয় করা হবে।
আইনিউজ/এস আলম সুমন/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























