Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১০ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৭ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৯:৫৯, ২০ মার্চ ২০২২
আপডেট: ১৪:২৬, ২১ মার্চ ২০২২

ফ্যামিলি কার্ড নিয়ে টিসিবির পণ্য নিতে আসলেন লন্ডন ফেরত ব্যবসায়ী!

নিম্নআয়ের মানুষদের ফ্যামিলি কার্ডে পণ্য নিচ্ছেন লন্ডন ফেরত ব্যবসায়ী। ছবি- আইনিউজ

নিম্নআয়ের মানুষদের ফ্যামিলি কার্ডে পণ্য নিচ্ছেন লন্ডন ফেরত ব্যবসায়ী। ছবি- আইনিউজ

মৌলভীবাজার জেলার সাত উপজেলার নিম্নআয়ের অসহায় হতদরিদ্র ৭২ হাজার ৪২৬ পরিবারে ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। নিম্নআয়ের মানুষের জন্য নির্ধারিত কম দামের এই পণ্যের সুবিধা এক লন্ডন ফেরত ব্যবসায়ী নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। 

স্বচ্ছল ঐ ব্যক্তিকে গরীবের কমদামের পণ্য নেওয়ার সময় হাতেনাতে ধরেছেন মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহি অফিসার (ইউএনও) সাবরিনা রহমান। ঘটনাস্থলে তাঁর হাত থেকে দুটি টিসিব ‘ফ্যামিলি কার্ড’ উদ্ধার করেন ইউএনও।  

ঘটনাটি ঘটেছে রোববার (২০ মার্চ) বেলা ১১টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নে টিসিবি ‘ফ্যামিলি কার্ড’ বিক্রির প্রথম দিনে। সরেজমিনে দেখা গেছে, এক ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে নিজ ও স্ত্রীর নামে দুটি কার্ড নিয়ে এসেছেন। তিনি গরীবের জন্য নির্ধারিত কমদামের পণ্য ক্রয় করে নিয়ে যাচ্ছিলেন। 

প্রত্যক্ষদর্শীরা বলেন, এক ব্যক্তি দুটি কার্ড দিয়ে পণ্য নিয়ে যাচ্ছেন, তিনি আবার অনেকটা স্বচ্ছল। বিষয়টি ধরা পড়লে ঘটনাস্থলে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান তাৎক্ষণিক তার দুটি কার্ড বাতিল করে পণ্য আটকানোর নির্দেশ দেন।

এ সময় উপস্থিত অন্যান্য লোকজনও এক পরিবারে দুজন পণ্য নেওয়ার প্রতিবাদ করেন। 

খুঁজ নিয়ে জানা গেছে, ঐ ব্যক্তি মৌলভীবাজার সদর উপজেলার বর্ষিজোড়া গ্রামের মামুনুর রশীদ। তাৎক্ষণিক উপস্থিত এলাকাবাসী জানান, ঐ ব্যক্তি লন্ডন ফেরত স্বচ্ছল ব্যবসায়ী। 

ঘটনাস্থলে এ বিষয়ে জানতে চাইলে এ বিষয়ে অভিযুক্ত মামুনুর রশীদ সঠিক কোনো উত্তর দেননি। ওই সময় তিনি বলেন, কেউ কার্ড নিতে চয়নি। তাই তিনি দুইটা কার্ড নিয়েছেন। এক পর্যায়ে তিনি দুটি কার্ড ছিঁড়ে ফেলতে চান। পরে তিনি ঘটনাস্থল থেকে চলে যান।

এ ঘটনার ভিডিও ফুটেজ আইনিউজের ভিডিওগ্রাফারের ক্যামেরায় ধারণ করা হয়েছে।

এ ব্যাপারে চাদঁনীঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখতার উদ্দীন বলেন, ‘আমরা প্রত্যেক মেম্বারদের দ্রুত সময়ে এই কার্ড করতে বলেছিলাম। দ্রুত করতে গিয়ে দু-এক জায়গায় একটু সমস্যা হয়েছে। আমরা এই সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধান করবো।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান বলেন, ‘সরেজমিনে অনিয়মের বিষয়টি ধরা পড়ে। তাৎক্ষণিক এক স্বচ্ছল ব্যক্তি দুটি কার্ড দিয়ে পণ্য নিয়ে যাওয়ার মুহুর্তে দাঁড় করিয়ে পণ্য আটকানো হয়। দুটি কার্ড বাতিল করা হয়েছে।’

জেলা প্রশাসক মীর নাহিদ আহসানকে অনিয়মের বিষয় জানতে চাইলে বলেন, তাৎক্ষণিক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখতার উদ্দীনকে ডেকে জানানো হয়েছে- কোন অনিয়ম যেনো না হয়। সেদিকে দৃষ্টি দিতে এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে।

উল্লেখ্য- প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্য জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সরকার কর্তৃক নির্ধারিত এক কোটি উপকারভোগী পরিবারের মধ্যে রবিবার থেকে দেশব্যাপী টিসিবির পণ্য সামগ্রী বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।

মৌলভীবাজার জেলার সাত উপজেলার নিম্মআয়ের অসহায় হতদরিদ্র ৭২ হাজার ৪২৬ পরিবার ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য ক্রয়ের সুযোগ পাচ্ছেন।

রোববার (২০ মার্চ) সকালে চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য নেছার আহমদ। জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, ইউএনও সাবরিনা রহমান এ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন স্থানে উপস্থিত থেকে তা তত্ত্বাবধান করেন।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, মৌলভীবাজার জেলার ৭ টি উপজেলা ও ৫ টি পৌরসভার মোট ১২ টি স্থানে টিসিবি'র পণ্য ট্রাকসেলের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। নির্দিষ্ট কার্ড ধারীরা ভর্তুকি মূল্যে পণ্য ক্রয় করতে পারবে। দুইটি ধাপে এই পণ্য সামগ্রী বিক্রয় কার্যক্রম চলমান থাকবে। প্রথম ধাপে তিনটি পণ্য ভর্তুকি মূল্যে বিক্রয় করা হচ্ছে।

•    চিনি ৫৫ টাকা দরে মোট ২ কেজি। 
•    মশুর ডাল ৬৫ টাকা দরে মোট ২ কেজি।
•    তেল ১১০ টাকা দরে মোট ২ কেজি।

প্রথম ধাপে একজন উপকারভোগী মোট ৪৬০ টাকা ব্যয় করবেন। দ্বিতীয় ধাপে উপর্যুক্ত ৩ টি পণ্যের সাথে ছোলা যুক্ত হবে।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও

মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়