ঢাকা, রোববার ০৫ জুলাই ২০২৬,   আষাঢ় ২১ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫৪, ২০ মার্চ ২০২২

মঙ্গলবার থেকে সিলেটে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি

মঙ্গলবার (২২ মার্চ) সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছে সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। চার দফা দাবি আদায়ে সিলেট জেলায় এই কর্মবিরতি পালন শুরু হবে।

শ্রমিকদের দাবিগুলো হলো সড়ক দুর্ঘটনাজনিত মামলার ৩০৪ (খ) ধারায় চালককে জামিন প্রদান করা, ড্রাইভিং লাইসেন্স নবায়নে ডোপ টেস্ট বাতিল করা, নতুন ও নবায়নের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স দ্রুত সময়ে প্রদান এবং পুরোনো লাইসেন্স নবায়নের জন্য ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা আবার চালু করা, সরকারি খাসজমিতে গাড়ি পার্কিংয়ের স্থান প্রদানের পাশাপাশি রং পার্কিং ও রেকারিং মামলা বন্ধ করা।

শনিবার রাতে এক বৈঠক শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানানো হয়েছে। ওই রাতে সিলেটের দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে সংগঠনের কার্যালয়ে শ্রমিক নেতারা জরুরি বৈঠক করেন। এতে সভাপতিত্ব করেন ধর্মঘট আহ্বানকারী সংগঠনের সভাপতি হাজী ময়নুল ইসলাম।

আরও পড়ুন- সিলেট ওয়াসা প্রতিষ্ঠা করে প্রজ্ঞাপন জারি

সভায় বক্তারা বলেন, ‘চার দফা দাবিতে এর আগে স্মারকলিপি প্রদান, মানববন্ধনসহ শান্তিপূর্ণ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। তখন দাবি আদায়ে ২০ মার্চ পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। দাবিগুলো পূরণ না হওয়ায় এবার অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির আহ্বান করা হয়েছে।

‘এ সময়ে কোনো পরিবহনশ্রমিক কাজে যোগ দেবেন না, গাড়ি চালাবেন না। দাবি মানা না হলে পরবর্তী সময়ে সিলেট বিভাগের সব পরিবহনশ্রমিক সংগঠনকে সঙ্গে নিয়ে বিভাগব্যাপী কর্মসূচি দেওয়া হবে।’

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

মৌলভীবাজারে ট্যুরিস্ট বাস চালু

যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা

সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত

নীলাদ্রি লেক আমাদের এক টুকরো কাশ্মীর 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ