কমলগঞ্জ প্রতিনিধি
ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা : কমলগঞ্জে দুই পুলিশ সদস্য প্রত্যাহার
এসআই সিরাজুল ইসলাম ও কনস্টেবল আফসার উদ্দীন
মৌলভীবাজারের কমলগঞ্জে ইয়াবা দিয়ে ফার্মেসী ব্যবসায়ীকে ফাঁসানোর চেষ্টার ঘটনায় জড়িত থাকার অভিযোগে কমলগঞ্জ থানার এসআই সিরাজুল ইসলাম ও কনস্টেবল আফসার উদ্দীনকে প্রত্যাহার করে মৌলভীবাজার পুলিশ লাইনে সংযুক্তি করা হয়েছে।
রোববার রাতে মৌলভীবাজারের পুলিশ সুপারের কার্যালয় হতে এ দুইজনকে প্রত্যাহারের নির্দেশ জারি করা হয়। কমলগঞ্জ থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত শনিবার রাতে কমলগঞ্জ উপজেলার মধ্যভাগ বাজারের ফার্মেসি নিউ মেডিসিন কর্ণারে কমলগঞ্জ থানার এসআই সিরাজুল ইসলাম সিরাজ ও কনস্টেবল আফসার উদ্দীন উদ্দেশ্য প্রণোদিতভাবে নাপা সিরাপে ইয়াবা দিয়ে ফার্মেসি মালিক স্বপন কুমার সিংহকে আটকের চেষ্টাকালে উত্তেজিত স্থানীয় জনতা দুই পুলিশ সদস্যকে অবরোধ করে। এই সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয় এবং পাশাপাশি ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় পুলিশের ঊধ্বর্তন পর্যায়ে তোলপাড় সৃষ্টি হয়।
আলাপকালে কমলগঞ্জের লেখক-গবেষক আহমদ সিরাজ ও পরিবেশকর্মী নুরুল মোহাইমীন মিল্টন বলেন, এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হলেও ঘটনার পেছনে কার ইন্ধন রয়েছে সেটি খোঁজে বের করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা জরুরি। শুধু পুলিশ সদস্যদের প্রত্যাহার করে পেছনের মদদদাতাদের চিহ্নিত না করায় স্থানীয় সচেতন মহলের মধ্যে নানা প্রশ্ন দেখা দেখা দিয়েছে।
পুলিশের এমন কাণ্ডের বিষয়টি এলাকায় আলোচিত হলে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয় হতে ঘটনাটি খতিয়ে দেখা হয়। ঘটনার সাথে পুলিশের সম্পৃক্ততা থাকার সত্যতা পাওয়ায় রোববার রাতে ঘটনাস্থলে উপস্থিত ৩ পুলিশ সদস্যের মধ্যে এসআই সিরাজুল ইসলাম ও কনস্টেবল আফসার উদ্দীনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের অংশ হিসাবে থানা থেকে ওই দুই দোষী পুলিশ সদস্যকে প্রত্যাহার করে মৌলভীবাজার পুলিশ লাইনে সংযুক্তি করার আদেশ দেয়া হয়।
প্রত্যাহারকৃত দুই পুলিশ সদস্য সোমবার সকালেই মৌলভীবাজার পুলিশ লাইনে যোগদান করেছেন বলে জানা গেছে। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করার বিষয়টি স্বীকার করেছেন।
প্রনীত রঞ্জন দেবনাথ/এসডিপি/আইনিউজ
আইনিউজ ভিডিও
ছেলের খোঁজে পায়ে হেঁটে নেপালে যান মা, ফিরেন ২৩ বছর পর
৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন
বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে হঠাৎ দেয়াল চাপায় হারিয়ে গেল ছেলেটি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























