Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৮ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৫ ১৪৩২

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২০, ২২ মার্চ ২০২২

সিলেটে সাংবাদিককে অপহরণের চেষ্টা, গ্রেফতার ২

বেসরকারি টেলিভিশন এনটিভি’র সিলেটের স্টাফ রিপোর্টার ও ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেটের সাধারণ সম্পাদক মারুফ আহমদকে অপহরণের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় দায়েরকৃত মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন, নগরীর জালালাবাদ থানার শহরতলীর মইয়ারচর গ্রামের তজমুল আলীর ছেলে শামীম আহমদ  ও একই এলাকার সোহেল রানা।

জানা যায়, সোমবার (২১ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে নগরীর জিন্দাবাজার ব্ল-ওয়ার্টারের আন্ডারগ্রান্ডে তিন যুবক তাকে অপহরণ চেষ্টা করলে লোকজন এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ সময় ওই তিন যুবক সাংবাদিক মারুফকে মারধর করে নগদ অর্থ ও জরুরি কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়।

আরও পড়ুন- সিলেট ওয়াসা প্রতিষ্ঠা করে প্রজ্ঞাপন জারি

সাংবাদিক মারুফ আহমদ বলেন, ‘ব্লু-ওয়ার্টারের আন্ডারগ্রাউন্ডে মোটরসাইকেল পার্কিং করার সময় হঠাৎ করে তিন যুবক মিলে তার উপর হামলা চালিয়ে তাকে অপহরণের চেষ্টা চালান। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন।’

তিনি বলেন, ‘লোকজন এগিয়ে আসলে ওই তিন যুবক আমার মানিব্যাগ, নগদ সাতানব্বই হাজার টাকা ও জরুরি কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়। যাবার সময় আমাকে সুযোগে পেলে প্রাণে মেরে ফেলবে বলেও হুমকি দেয়।’

আরও পড়ুন- দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় : দৃষ্টিহীনদের চোখের মণি

হামলার পুরো ঘটনা ব্লু-ওয়াটার মার্কেটের সিসিটিভির ক্যামেরায় ধরা পড়েছে।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিৃশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ বলেন, ‘হামলার ঘটনায় প্রধান আসামিসহ ২জনকে গ্রেপ্তার করা হয়েছে।’

আইনিউজ/এসডিপি 

 

আইনিউজ ভিডিও 

মৌলভীবাজারে ট্যুরিস্ট বাস চালু

যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা

সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত

নীলাদ্রি লেক আমাদের এক টুকরো কাশ্মীর 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়