Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৮ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৫ ১৪৩২

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৪৪, ২২ মার্চ ২০২২

শ্রীমঙ্গলে মোটরসাইকেল গতিরোধ করে যুবককে ছুরিকাঘাত, আটক ৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দিন-দুপুরে আরাফাত হোসেন নামে এক যুবকের মোটরসাইকেল গতিরোধ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২২ মার্চ) দুপুর পৌনে ১ টার দিকে থানার পাশে এই ঘটনাটি ঘটে। 

স্থানীয়রা জানান, ঘটনার ৫ থেকে ৭ মিনিটের মধ্যে চার দুর্বৃত্তকে ঘটনাস্থল থেকে ধাওয়া করে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন- শ্রীমঙ্গল শহরের উত্তর উত্তরসুর এলাকার মৃত মহব্বত আলীর ছেলে আব্দুর রউফ (৪২), বেলাল মিয়া (৩০), মো. বিল্লাল মিয়া (৩২) এবং রুমন মিয়া (৩৫)।র একটি গলিতে

এ ঘটনায় উপজেলার সিন্দুরখান ইউনিয়নের লাংলিয়াছড়া এলাকার বাসিন্দা আহত আরাফাত হোসেনের বড় ভাই মো. জামাল হোসেন (৪০) ৬ জনের নাম উল্লেখ করে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করেন। মামলায় আরও ২-৩ জনকে অজ্ঞাতনামা আসামি দেয়া হয়েছে। 

মো. জামাল হোসেন বলেন, বিবাদীদের সাথে লেবু ও আনারস বাগান নিয়ে আমাদের পূর্ব বিরোধ রয়েছে। সেই বিরোধের জের ধরে তারা আমার ভাইয়ের মোটরসাইকেল গতিরোধ করে ধারালো চাকু দিয়ে পিছন থেকে এলোপাতাড়ি আঘাত করে। 

জামাল বলেন, আমার ভাই এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। 

 শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. শামীম অর রশীদ তালুকদার সাংবাদিকদের জানান, চিৎকার শুনে আমরা থানা থেকে ঘটনাস্থলে ছুটে যাই। সেখান থেকে  আহত অবস্থায় আরাফাত হোসেনকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করি। সেখানে নেওয়ার পর তার অবস্থা বেগতিক দেখে তাকে  সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

তিনি আরও বলেন, আমরা ফোর্স নিয়ে ধাওয়া করে চারজন দুর্বৃত্তকে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে গ্রেফতার করতে সক্ষম হই। এ সময় যে চাকু দিয়ে আরাফাতকে আঘাত করে সেটি তাদের কাছ থেকে উদ্ধার করি। বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

আইনিউজ/সাজু মারছিয়াং/এসডিপি 

আইনিউজ ভিডিও 

পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ

হাতির আক্রমণে হাতি হত্যা মামলার আসামির মৃত্যু 

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়