মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৬:৪০, ২৩ মার্চ ২০২২
আলী আমজাদ স্কুলে ঐতিহ্যবাহী খেলাধুলায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
উচ্চ লাফ, দীর্ঘ লাফ, চকলেট দৌড় কিংবা দড়ি লাফ- এরকম নানা খেলাধুলা প্রতিযোগিতার মধ্য দিয়ে মৌলভীবাজার শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক এবং শিক্ষকদেরও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বুধবার (২৩ মার্চ) বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নেছার আহমদ।

বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান। বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতির আহমদ।
পরে দুপুরের দিকে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত হন সহকারি জেলা শিক্ষা অফিসার মো. মইনুল হক। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে এক সময়ের জনপ্রিয় অথচ হারিয়ে যাওয়া খেলাধুলার মধ্যে ছিলো গোল্লাছুট ইত্যাদি। এছাড়াও ভারসাম্য দৌড়, অভিভাবকদের মিউজিক্যাল চেয়ার এবং শিক্ষকদের বল নিক্ষেপ খেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নেছার আহমদ বলেন, জীবনগঠনে শরীরচর্চা ও খেলাধুলার বিকল্প নেই। শিক্ষার্থীদের ভবিষ্যত পৃথিবীর যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। সেজন্য নিয়মিত লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চা করতে হবে।
আইনিউজ/এইচকে/এসডিপি
আইনিউজ ভিডিও
পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ
হাতির আক্রমণে হাতি হত্যা মামলার আসামির মৃত্যু
মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























