Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৮ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৫ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪৩, ২৪ মার্চ ২০২২

মৌলভীবাজারে কৃষকদলের সাংগঠনিক সভা ও সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু

মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী কৃষকদলের একাংশের সাংগঠনিক সভা ও জেলা কৃষক দলের সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

সাংগঠনিক সভায় কৃষকদলের কেন্দ্রীয় নেতারা বর্তমান সরকারের নানা বিষয় নিয়ে সমালোচনা করে আওয়ামী লীগকে ভোট চোরের দল হিসেবে অবহিত করেন। 

বুধবার (২৩ মার্চ) বিকেলে শহরের শমশেরনগর রোডের শ্যামলী এলাকায় সাংগঠনিক সভায় অপর অংশের সাংগঠনিক দূর্বলতা তুলে ধরেন স্থানীয় নেতারা। 

জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মো. মোনাহিম কবির এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মশিউর রহমান বেলালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগীয় দায়িত্বে)  মো. মাহবুবুর রহমান আউয়াল।

আরও পড়ুন- শ্রীমঙ্গলে চা শ্রমিকদের মাঝে সোয়া কোটি টাকার চেক বিতরণ

এতে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন  কৃষকদল কেন্দ্রীয় কমিটির যোগাযোগ বিষয়ক সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন বেপারী। সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শহীদ আহমদ,  সাংগঠনিক হুমায়ুন কবির শাহীন, কেন্দ্রীয় কমিটির সদস্য মীর্জা মো. মেহেদী হাসান। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক ও মৌলভীবাজার জেলা শাখা সভাপতি স্বাগত কিশোর চৌধুরী দাস, তাঁতী দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য আব্দুল হক, সাবেক ছাত্রনেতা ও কানাডা বিএনপি নেতা সুয়েলউজ্জামান খাঁন, জেলা কৃষক দলের সদস্য ইউপি সদস্য শাহাদ আহমেদ, রয়েজ আহমেদ,  জুয়েল আহমেদ,  সদর উপজেলা কৃষকদলের নেতা ও ইউপি মেম্বার শাহ ইমরান সাজু, জুড়ী উপজেলা কৃষকদলের নেতা জৈনুদ্দিন, কুলাউড়া উপজেলা কৃষকদলের নেতা ও ইউপি মেম্বার মুক্তাদির আহমদ মনু, শ্রীমঙ্গল উপজেলা কৃষকদলের নেতা আব্দুল খালেক তালুকদার, রাজনগর উপজেলা কৃষক দলের নেতা ওয়াহিদুজ্জামান দুলাল ও মতিউর রহমান শিমুল, কমলগঞ্জ উপজেলার কৃষকদল নেতা আসাদুর রহমান সহ কৃষকদলের মৌলভীবাজার জেলা শাখার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আইনিউজ ভিডিও 

মৌলভীবাজারে ট্যুরিস্ট বাস চালু

যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা

সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়