Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৮ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৫ ১৪৩২

বিষ্ণু দেব

প্রকাশিত: ১২:০০, ২৪ মার্চ ২০২২
আপডেট: ১৩:২৩, ২৪ মার্চ ২০২২

মৌলভীবাজারে মুক্তির উৎসবে ‘আগামী প্রজন্মের বীরদের প্রতি আহ্বান’

মৌলভীবাজারে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আটদিনব্যাপী 'মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা'য় বুধবার (২৩ মার্চ) সপ্তমদিন সন্ধ্যা রাতে 'মুক্তিযুদ্ধের অর্জন: আগামী প্রজন্মের বীরদের প্রতি আহ্বান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

অনুষ্ঠানে আগামী প্রজন্মের কিশোর-তরুণদের সামনে মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে তথ্য-্উপাত্ত তুলে ধরা হয়। মুক্তিযুদ্ধের অর্জন এবং ভবিষ্যতের নাগরিকদের করণীয় সম্পর্কে আলোচনা করেন বক্তারা। 

জেলা শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধকালীন কোম্পানি কমান্ডার ও কানাডা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মুহিবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শামসুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ।

মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার যৌথভাবে বাস্তবায়ন করে জেলা শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জেলা শিশু একাডেমি এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ড।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

আইনিউজ/বিষ্ণু দেব/এসডিপি

আইনিউজ ভিডিও 

মৌলভীবাজারে ট্যুরিস্ট বাস চালু

যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা

সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়