মৌলভীবাজার প্রতিনিধি
বাংলাদেশ প্রগতি লেখক সংঘের মৌলভীবাজার কমিটির সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ প্রগতি লেখক সংঘের মৌলভীবাজার কমিটির ৩য় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শ্রীমঙ্গল রোডে অবস্থিত বেঙ্গল কনফারেন্স হলে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম পর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন লেখক সংঘের সভাপতি সৈয়দ মেসাহিদ আহমদ চুন্নু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কবি একে শেরাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মাধব রায়, জাতীয় পরিষদ সদস্য বিপ্লব নন্দী।
মহিদুর রহমানের উপস্থাপনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সংঘের কোষাধ্যক্ষ ও গবেষক দীপংকর মোহান্ত। শোক প্রস্তাব পেশ করেন কবি জয়নাল আবেদীন শিবু। শুভেচ্ছা বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক কবি সজল আকাশ, সদস্য কবি জাহাঙ্গীর জয়েস, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক্ আনোয়ার হোসেন, পরিবেশ আন্দোলনের সমন্বয়ক সালেহ সোহেল, কেন্দ্রীয় কমিটির সদস্য জাবেদ ভুইয়া, অধ্যাপক শক্তিপদ পাল প্রমুখ।

সভায় মূল্যবান বক্তব্য রাখেন, ছড়াকার কবি আবদুল হামিদ মাহবুব ও অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান। দ্বিতীয় পর্বে সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সৈয়দ মুজিবুর রহমানের সভাপতিত্বে সৈয়দ মোসাহিদ আহমদ চুন্নুকে সভাপতি ও মহিদুর রহমানকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
আইনিউজ/এইচকে/এসকেএস
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
চা শ্রমিক মা কিভাবে ছেলেকে পড়ালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, শুনুন সেই সংগ্রামের গল্প || Eye News
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
নৌযান বানিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন ছোট কিশোর হাকিমুল || Eye News || Moulvibazar || Bout
সিরিজ বোমা হামলা দিবসে মৌলভীবাজারে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল || Eye News || Awami League || Moulvibazar
মৌলভীবাজারে জাতির পিতার পদচিহ্ন নিয়ে ‘খুঁজে ফিরি পিতার পদচিহ্ন’
বিস্ময় ছোট বালিকা দেয়ালিকা চৌধুরী বলতে পারে ১৯৫ দেশের রাজধানীর নাম | Deyalika | Eye News
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























