নিজস্ব প্রতিবেদক
রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের সভাপতি রিপন, সম্পাদক বিকুল
সভাপতি রিপন, সম্পাদক বিকুল। ছবি: আই নিউজ
রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের ২০২৬-২৭ রোটারি বর্ষের সভাপতি হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী ও প্রাক্তন জনপ্রতিনিধি মশিউর রহমান রিপন এবং সাধারণ সম্পাদক হিসেবে একুশে টেলিভিশন ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মৌলভীবাজার প্রতিনিধি এবং শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন।
গতকাল রাতে রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের কনফারেন্স হলে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে আনুষ্ঠানিকভাবে কলার (Collar) হস্তান্তর করেন ক্লাবের ফাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান সিরাজুল ইসলাম চৌধুরী এবং প্রেসিডেন্ট-ইলেক্ট রোটারিয়ান ডা. সত্যকাম চক্রবর্তী। এ সময় ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে শ্রীমঙ্গল কলেজ রোডস্থ রোটারি ক্যাম্পাস কার্যালয়ে ক্লাবের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মশিউর রহমান রিপন এবং সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী।
সমাবেশে বক্তব্য দেন সিনিয়র রোটারিয়ান ও টি-প্ল্যান্টার সিরাজুল ইসলাম চৌধুরী, রোটারিয়ান মনোয়ার হোসেন মিলন, সাজ্জাদুর রহমান চৌধুরী, নাঈম সরফরাজ, আতিকুল আম্বিয়া সুমন, লিটন পাল, ইমন দেব চৌধুরী, সুব্রত দাস, আব্দুল হামিদ এবং সাংবাদিক শামীম আক্তার হোসেন।
উল্লেখ্য, মশিউর রহমান রিপন ও বিকুল চক্রবর্তী ২০২৫-২৬ রোটারি বর্ষেও যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তাঁদের সফল নেতৃত্ব, দক্ষ সাংগঠনিক কার্যক্রম এবং মানবসেবামূলক উদ্যোগের স্বীকৃতিস্বরূপ সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে পুনরায় একই পদে নির্বাচিত করা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি মশিউর রহমান রিপন বলেন, “রোটারি একটি মানবসেবামূলক সংগঠন। সদস্যদের আন্তরিক সহযোগিতায় আগামী রোটারি বর্ষে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ এবং মানবকল্যাণে আরও কার্যকর ও জনসম্পৃক্ত কর্মসূচি বাস্তবায়নে আমরা কাজ করব।”
সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী বলেন, “সদস্যদের আস্থায় পুনরায় এই দায়িত্ব পাওয়ায় আমার দায়িত্ববোধ আরও বেড়ে গেছে। সবাইকে সঙ্গে নিয়ে রোটারির আদর্শ ও মানবসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারিত করতে কাজ করে যাব।”
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























